spot_imgspot_imgspot_imgspot_img

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া

spot_imgspot_imgspot_imgspot_img

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

দেশের পাঁচটি আর্থিকভাবে দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল (রোববার) নতুন ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন দিলে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদান শুরু করবে।

যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে:

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  • গ্লোবাল ইসলামী ব্যাংক
  • সোশ্যাল ইসলামী ব্যাংক
  • এক্সিম ব্যাংক
  • ইউনিয়ন ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে থাকা এসব ব্যাংকের আর্থিক অবস্থার ধারাবাহিক অবনতি ঘটছিল। বাজারে তাদের শেয়ারদর ব্যাপকভাবে কমে যায় এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় নেমে আসে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একীভূতকরণের উদ্যোগ গ্রহণ করে।

নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার প্রদান করবে ২০ হাজার কোটি টাকা, আর অন্য ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে গত ৯ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যাংকের এমডি-সিইওদের ছয় মাস পরপর মূল্যায়ন, ধারাবাহিক ব্যর্থতায় হতে পারে অপসারণ

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়াতে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর...

AI-এর যুগে কোন দক্ষতাগুলোর চাহিদা সবচেয়ে বেশি বাড়বে?

লেখকঃ মালিহা মেহেজাবিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) ইতোমধ্যে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, সফটওয়্যার ও সৃজনশীল কাজসহ প্রায় সব ক্ষেত্রেই কাজের ধরন বদলে দিচ্ছে।...

স্বাক্ষর জাল করে ব্যবসায়ীর নামে কোটি টাকার ঋণ, ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে প্রমাণ

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: গ্রাহকের অজান্তে স্বাক্ষর জাল করে তার প্রতিষ্ঠানের নামে কোটি টাকার ঋণ ও আমদানি দায় তৈরি করার অভিযোগ...

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...