spot_imgspot_imgspot_imgspot_img

দক্ষতা উন্নয়নে বাংলাদেশ–চীনের সহযোগিতা জোরদার

spot_imgspot_imgspot_imgspot_img

কারিগরি প্রশিক্ষণ ও কর্মশক্তি উন্নয়নে বিএসিসিসিআইয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ–চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) দুটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

৩ জানুয়ারি বিসিসিসিআই কার্যালয়ে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি কোং লিমিটেড এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা হবে।

এই চুক্তির আওতায় বাংলাদেশের সংশ্লিষ্ট কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলো চীনের শীর্ষ প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, প্রাতিষ্ঠানিক বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশ নেবে। এর মাধ্যমে উভয় দেশের শিল্পখাতের উন্নয়ন ও আধুনিক কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিসিসিসিআইয়ের শীর্ষ নেতৃত্বসহ বাংলাদেশে কার্যরত দুই চীনা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিসিসিআই জানায়, এই সমঝোতা চীনের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং শিল্প প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...