spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশিদের জন্য শীর্ষ ফ্রিল্যান্সিং স্কিল

লিখেছেনঃ বাহারিন আক্তার অন্তরা

AI এবং অটোমেশন এর যুগে আগামী সময় এর জন্য একটি সেরা স্কিল হতে পারে ফ্রিল্যান্সিং। বর্তমান সময়ে পৃথিবী পুরোটাই ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে। তাই পরবর্তী দশক গুলোতে নিজের ভালো অবস্থান তৈরির জন্য এমন কিছু স্কিল থাকা দরকার যেগুলোর চাহিদা দিন দিন কমে না বরং বাড়বে। এর মধ্যে একটি অন্যতম সেরা স্কিল হতে পারে ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং কী?

ফ্রিল্যান্সিং (Freelancing) শব্দটির সহজ অর্থ হলো মুক্ত পেশা। সহজ কথায়, কোনো নির্দিষ্ট বসের বা কোম্পানির অধীনে স্থায়ীভাবে চাকরি না করে, প্রজেক্টভিত্তিক বা চুক্তিভিত্তিক কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। যিনি এ ধরনের কাজ করেন, তাকে বলা হয় ফ্রিল্যান্সার। একজন ফ্রিল্যান্সার তার দক্ষতা ব্যবহার করে দেশি বা বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দেন এবং বিনিময়ে অর্থ উপার্জন করেন।

ফ্রিল্যান্সিং স্কিল কোনগুলো?

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং গ্লোবাল মার্কেটের চাহিদা অনুযায়ী, ফ্রিল্যান্সিংয়ের জন্য বেশ কিছু স্কিল বা দক্ষতা অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক। নতুনদের জন্য সহজ এবং অভিজ্ঞদের জন্য উচ্চ আয়ের সুযোগ—উভয় দিক বিবেচনা করে নিচে বাংলাদেশীদের জন্য শীর্ষ ফ্রিল্যান্সিং স্কিলগুলোর তালিকা দেওয়া হলোঃ

১. ওয়েব ডেভেলপমেন্ট 

ওয়েব ডেভেলপমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইন্টারনেটের জন্য ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এটি মূলত ব্রাউজার-ভিত্তিক (যেমন Chrome, Firefox) অ্যাপ্লিকেশনের কাজ করে। সহজ কথায়, ইন্টারনেটে আমরা যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, তার সবকিছুই ওয়েব ডেভেলপমেন্টের ফসল।

২. সফটওয়্যার ডেভেলপমেন্ট

সফটওয়্যার ডেভেলপমেন্ট একটি বিস্তৃত ক্ষেত্র। এর মাধ্যমে কম্পিউটার, মোবাইল বা অন্য ডিভাইসের জন্য প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এটি শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মূলত অ্যাপ ভিত্তিক। যা ফোন বা কম্পিউটারে ইনস্টল করা যায়। যেমনঃ ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি।

৩. গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন হলো কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে কোনো ছবি, ভিডিও বা গ্রাফিক্স তৈরির প্রক্রিয়া, যা সাধারণত কোনো বার্তা তুলে ধরে। যেমন বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোষ্টার, বইয়ের কভার ডিজাইন ইত্যাদি এর অন্তর্ভূক্ত।

৪. ডিজিটাল মার্কেটিং 

ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যম (যেমন—সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদি) ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচার ও প্রসার চালানো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ( SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM), কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি এর অন্তর্ভূক্ত।

৫. কন্টেন্ট রাইটিং এবং এডিটিং

কন্টেন্ট রাইটিং হলো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর গুছিয়ে আর্টিকেল লিখা, যাতে তা পাঠকের জন্য বোধগম্য এবং তথ্যবহুল হয়। এবং এডিটিং হচ্ছে কন্টেন্ট এ লিখা আর্টিকেলকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা অর্থাৎ ভুলত্রুটি থাকলে তো সংশোধন করা। 

৬. ভিডিও এডিটিং

বর্তমান সময়ে এসে ভিডিও এডিটিং এর চাহিদা ব্যাপক বেড়েছে। আমার ইন্টারনেট ভিত্তিক অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেখতে পাই। 

ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রতিটি ক্ষেত্রে এখন নানা রকম শিক্ষা এবং বিনোদনমূলক ভিডিও চোখে পড়ে। তাই ভিডিও এডিটিং ফ্রিল্যান্সারদের জন্য একটি সেরা ফ্রিল্যান্সিং স্কিল হতে পারে।

৭. UI ডিজাইন

ইউআই ডিজাইন বা ইউজার ইন্টারফেস ডিজাইন প্রধানত পণ্যের চেহারা এবং অনুভূতির (look and feel) সাথে সম্পর্কিত। এর মূল কাজ হলো ডিজাইনটিকে আকর্ষণীয়, সঙ্গতিপূর্ণ এবং সহজে ব্যবহারযোগ্য করা।

৮. ইউএক্স ডিজাইন 

ইউএক্স ডিজাইন বা ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো পণ্য বা পরিষেবা ব্যবহার করার সময় একজন ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতা কেমন হবে, তা উন্নত করার ওপর মনোযোগ দেয়। এটি শুধুমাত্র চেহারার ওপর ফোকাস করে না, বরং ব্যবহারকারী কেন, কখন, এবং কীভাবে পণ্যটি ব্যবহার করবেন তার ওপর জোর দেয়।

৯. প্রজেক্ট ম্যানেজমেন্ট

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্ট হলো একজন ফ্রিল্যান্সারের জন্য তার ক্লায়েন্টের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার একটি কাঠামোগত পদ্ধতি। এটি ঠিক কর্পোরেট প্রজেক্ট ম্যানেজমেন্টের মতোই, তবে এখানে ফ্রিল্যান্সারই একইসাথে প্রজেক্ট ম্যানেজার, টিম মেম্বার এবং অনেক ক্ষেত্রে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।

ফ্রিল্যান্সিং স্কিল কেনো গুরুত্বপূর্ণ?

প্রযুক্তি এবং ইন্টারনেটের সহজলভ্যতা বিশ্বজুড়ে কাজের ধরনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যেখানে ফ্রিল্যান্সিং (Freelancing) এখন একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য কর্মপদ্ধতি হিসেবে স্থান করে নিয়েছে। ফ্রিল্যান্সিং শুধু বাড়তি আয়ের উৎস নয়; এটি স্বাধীনতা, নমনীয়তা এবং সীমাহীন উপার্জনের সুযোগ বহন করে। এর গুরুত্বগুলো নিম্নে তুলে ধরা হলোঃ

১. বিশাল কাজের ক্ষেত্র 

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে (যেমন Upwork, Fiverr, Freelancer) বিশ্বজুড়ে হাজার হাজার ধরনের কাজ পাওয়া যায়। তাই একজন ব্যক্তি নির্দিষ্টভাবে যে কাজটিতে দক্ষ সেই অনুযায়ী কাজ খুঁজে নিতে পারবে।

২. স্ব-নির্ভরতা

বর্তমান চাকরির বাজার এতটাই অস্থির যে লাখ লাখ শিক্ষিত যুবক চাকরিহীন ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য ফ্রিল্যান্সিং দক্ষতা একটি বড় সুযোগ হতে পারে। তারা এ দক্ষতার মাধ্যমে নিজেকে স্ব-নির্ভর করে গড়ে তুলতে পারে।

৩. সুবিধাজনক সময়

সাধারণত ফ্রিল্যান্সিং এর কাজ ঘরে বসেই করা যায়। এতে কোনো নির্দিষ্ট অফিসে যেয়ে কাজ করতে হয়না। এবং এর কোনো ধরা বাধা সময় ও নেই। তাই একজন ফ্রিল্যান্সার নিজ সময় মতো কাজ করতে পারে।

৪. সুনাগরিক হিসেবে ভূমিকা পালন

ফ্রিল্যান্সিং এমন একটি ক্ষেত্র যেখানে নিজ দক্ষতা অনুযায়ী দেশি এবং বিদেশি সকল ধরনের কাজ পাওয়ার সুযোগ আছে। তাই করো বেকার বসে থাকার কোনো অবকাশ নেই। আবার অনেক বিদেশী কাজও পাওয়া যায় যাতে বৈদিশেক মুদ্রা আয় করা সম্ভব হয়।

৫.গ্লোবাল কম্পিটিশন বা বৈশ্বিক প্রতিযোগিতা

ইন্টারনেট এবং রিমোট জবের কারণে এখন প্রতিযোগিতা শুধু নিজ শহরের মানুষের সাথে নয়, বরং সারা বিশ্বের দক্ষ মানুষের সাথে। নিজেকে অন্যদের চেয়ে আলাদা এবং যোগ্য প্রমাণ করতে ফ্রিল্যান্সিং স্কিলগুলো কার্যকর ভূমিকা রাখবে।

উপসংহার

একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তির বিপ্লবে কর্মসংস্থানের প্রথাগত ধারণা আমূল বদলে গেছে।

বর্তমানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং জগতে এক উল্লেখযোগ্য নাম। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। বেকারত্ব দূরীকরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ফ্রিল্যান্সিং এখন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। 

সাধারণ প্রশ্ন ও উত্তর

১. আগামী দশকের জন্য ফ্রিল্যান্সিং কেনো সেরা স্কিল হতে পারে?

উত্তরঃ বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, প্রযুক্তির অগ্রগতি এবং কাজের নমনীয়তার জন্য ফ্রিল্যান্সিং সেরা স্কিল হতে পারে।

২. ফ্রিল্যান্সিং কী?

উত্তরঃ এটি হলো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা বসের অধীনে না থেকে, চুক্তির ভিত্তিতে ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করা।

৩. ফ্রিল্যান্সার কাকে বলে?

উত্তরঃ যিনি নিজের দক্ষতা কাজে লাগিয়ে চুক্তির ভিত্তিতে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেন, তাকেই ফ্রিল্যান্সার বলে।

৪. ফ্রিল্যান্সার এর কাজ কী?

উত্তরঃ নির্দিষ্ট দক্ষতা ব্যবহার করে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করা এবং এর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া।

৫. ফ্রিল্যান্সিং কী বেকারদের জন্য একটি সেরা কাজের ক্ষেত্র হতে পারে?

উত্তরঃ হ্যাঁ, কারণ এটি দক্ষতা অর্জনের মাধ্যমে দ্রুত আত্মনির্ভরশীলতা এবং আয়ের পথ তৈরি করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশায় বার্ষিক কর আরোপের পরিকল্পনা করছে সরকার

দ্য ডেইলি কর্পোরেট সরকার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়কর (Advance Income Tax) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত...

বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক Bangladesh Bank বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের...

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...