spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি নীতি বহাল, অবসায়নে যাচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

লেখকঃ নুজহাত জাহান নিহান

আসন্ন মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নীতি সুদের হার ১০ শতাংশেই বহাল থাকছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি ব্যবসায়ীদের পক্ষ থেকে সুদের হার শিথিল করার দাবি উঠলেও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতি সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতি আর কখনো চাপিয়ে দেওয়া ৬–৭ শতাংশ সুদের হারের যুগে ফিরে যাবে না। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি, সুদের হার ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক ব্যবস্থার মাধ্যমেই নির্ধারিত হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ নির্ধারণ করেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই প্রবৃদ্ধি নিম্নমুখী রয়েছে। গত বছরের অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬.২৩ শতাংশ, নভেম্বরে তা বেড়ে ৬.৫৮ শতাংশে দাঁড়ালেও ডিসেম্বরে আবার কমে ৬.২ শতাংশে নেমে আসে।

সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে ছিল, যা ছিল ১০.১৩ শতাংশ। এরপর আগস্ট থেকে ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি কমতে শুরু করে।

এ ছাড়া একই বোর্ড সভায় ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স–২০২৫’-এর আওতায় সমস্যাগ্রস্ত ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৬টির অবসায়নের (লিকুইডেশন) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অবসায়নের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

অন্যদিকে, সংকট কাটিয়ে ওঠার জন্য বাকি তিনটি প্রতিষ্ঠান—বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড—কে তিন মাস সময় দেওয়া হয়েছে।

বোর্ডের অনুমোদনের ফলে এখন এসব প্রতিষ্ঠান বন্ধ করা, লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি এবং প্রাপ্ত অর্থ পাওনাদারদের মধ্যে বণ্টনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের আর্থিক খাতকে স্থিতিশীল রাখা এবং শৃঙ্খলার আওতায় আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: সময় নিউজ

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

“আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়নি, পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে যেতে ছুটি নিয়েছি”—দাবি ওমর ফারুক খাঁনের

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ—এমন তথ্য উঠে এসেছে...

ছেঁড়া ও অযোগ্য নোট নিয়ে গ্রাহক হয়রানি বন্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: দেশের সকল তফসিলি ব্যাংককে ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট গ্রহণ এবং বিনিময়ে নিয়মিত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।...

EDF তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা: ব্যবসায়ীদের আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন যে রপ্তানি উন্নয়ন তহবিল (Export Development Fund - EDF) ধাপে ধাপে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে...

দেশের শীর্ষ ব্যবসায়ীরা এক মঞ্চে—৮ম বাংলাদেশ রিটেইল কংগ্রেস

লেখক: নিশি আক্তারঢাকা, ৫ এপ্রিল ২০২৬ । দেশের খুচরা (রিটেইল) খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে আগামী ১৮ এপ্রিল ২০২৬...