spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের আয়োজনে শেল লুব্রিকেন্ট গ্রাহকদের সম্মানে ইফতার ও নৈশভোজ

শেল লুব্রিক্যান্টস বাংলাদেশের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় তাদের ইন্ডাস্ট্রিয়াল ও পাওয়ার প্ল্যান্ট খাতের গ্রাহকদের সম্মানে ইফতার, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করে।

আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বিদ্যুৎকেন্দ্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড দেশের সর্ববৃহৎ ফিনিশড লুব্রিকেন্ট আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুইবার সর্বোচ্চ আমদানিকারকের স্বীকৃতি অর্জন করেছে, যা শিল্পখাতে তাদের শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

বিশ্বমানের লুব্রিকেন্ট ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার প্ল্যান্ট এবং মোটরযান খাতের গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে। টানা ১৯ বছর ধরে শেল বিশ্বে এক নম্বর লুব্রিকেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান ধরে রেখেছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরে এবং কর্পোরেট সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।
Source link – Newsbangla24

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...

ব্যবসায় ঝুঁকি কমানোর কার্যকর কৌশল, সফল উদ্যোক্তারা যেভাবে ঝুঁকি মোকাবিলা করেন

লিখেছেনঃ মীম আক্তার বর্তমান ব্যবসায়িক বিশ্বে ঝুঁকি ছাড়া সফলতা কল্পনা করা কঠিন। প্রচলিত একটি প্রবাদ রয়েছে— “No Risk, No Gain”। অর্থাৎ, ঝুঁকি না নিলে বড়...

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ব্যবসার সাতটি কার্যকরী কৌশল 

লিখেছেনঃ আনজুম নাহার নিসা  দেশের ব্যবসায়িক অঙ্গনে প্রতিবছর অসংখ্য স্টার্টআপ দেখতে পাওয়া যায়। তবে তার একটি বড় অংশ খুব কম সময়ের মধ্যেই ধসে যায়। এর...

ChatGPT ব্যবহারে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কার্যক্ষমতা ৫৫% পর্যন্ত কমতে পারে: গবেষণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল যেমন ChatGPT ও Claude ব্যবহারের ফলে মানুষের স্মৃতি ও সমালোচনামূলক চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে নতুন...