লেখকঃ নুজহাত জাহান নিহান
বাংলাদেশে স্টার্টআপ খাতে অনেক তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তা কাজ করছেন । কিন্তু অনেক ভালো আইডিয়া থাকলেও সময়মতো বিনিয়োগ না পাওয়ার কারণে তারা এগিয়ে যেতে পারেন না। এই সমস্যা কমানোর জন্য এখন দেশে কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেগুলোর মাধ্যমে স্টার্টআপ ও বিনিয়োগকারী একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। Occean Venture , Startup Bangladesh Limited ও Bangladesh Angels Network (BAN) এমন তিনটি প্ল্যাটফর্ম, যারা এই ধরনের সুযোগ তৈরি করছে।
Occean Venture চট্টগ্রাম কেন্দ্রিক এক নতুন উদ্যোগ
- স্টার্টআপকে সক্ষম করা, বিনিয়োগ আকর্ষণ, চট্টগ্রামের ভবিষ্যৎ গড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪৫০ জনের বেশি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী, উদ্যোক্তা, ব্যাংকার এবং স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে যুক্ত মানুষরা।
Startup Bangladesh Limited: সরকারিভাবে স্টার্টআপে বিনিয়োগ
- বাংলাদেশকে বিশ্বব্যাপী ভেঞ্চার বিনিয়োগ ও উদ্যোক্তাদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, একটি টেকসই ও শক্তিশালী স্টার্টআপ পরিবেশ তৈরি করা।
Bangladesh Angels Network (BAN)
- Bangladesh Angels (Bangels) একটি অ্যাঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক, যা বাংলাদেশের স্টার্টআপগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী অভিজ্ঞ ও মনোভাব মিল থাকা বিনিয়োগকারীদের একত্রিত করে। এটি উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলছে নিয়মিত পিচ ইভেন্ট, স্টার্টআপ রিভিউ ও কো-ইনভেস্টমেন্টের মাধ্যমে।
তুলনামূলক বিশ্লেষণ
| প্ল্যাটফর্ম | ধরণ | সুবিধা | প্রধান লক্ষ্য |
| Occean Venture | প্রাইভেট | অ্যাপভিত্তিক ম্যাচমেকিং | চট্টগ্রাম অঞ্চলের স্টার্টআপ |
| Startup Bangladesh | সরকারি | সরাসরি তহবিল, প্রশিক্ষণ | জাতীয় পর্যায়ে ফান্ডিং |
| BAN | প্রাইভেট | অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ও পিচ ইভেন্ট | প্রোডাক্ট রেডি স্টার্টআপ |
সফলতা:
- ডিজিটাল প্ল্যাটফর্মে স্টার্টআপ-ইনভেস্টর সংযোগ সহজ হচ্ছে।
সীমাবদ্ধতা:
- এখনো বেশিরভাগ প্ল্যাটফর্ম ঢাকা কেন্দ্রীক, ঢাকার বাইরের উদ্যোক্তাদের সুযোগ সীমিত।
আরও পড়ুন- বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম ২০২৫: কোন কোম্পানিগুলো শীর্ষে?
বাংলাদেশে ম্যাচমেকিং
বাংলাদেশে এখন স্টার্টআপ-ইনভেস্টর সম্পর্ককে প্রযুক্তিনির্ভর করা হচ্ছে। সরকারি-বেসরকারি একাধিক উদ্যোগ সেই লক্ষ্যে কাজ করছে। একদিকে যেমন Occean Venture অ্যাপ চালু করেছে, অন্যদিকে BAN (Bangladesh Angels Network) এবং Startup Bangladesh স্টার্টআপদের প্রাথমিক পর্যায়ে গড়ে তুলতে এবং ধীরে ধীরে বড় পরিসরে কার্যক্রম চালাতে সহায়তা করছে।
প্রশ্নোত্তর (FAQs)
১. বাংলাদেশে বিনিয়োগ খুঁজছেন, কোথা থেকে শুরু করবেন?
উত্তর: আপনি Startup Bangladesh, BAN বা Occean Venture-এর মাধ্যমে আবেদন করতে পারেন।
২. আন্তর্জাতিক বিনিয়োগ পাওয়া সম্ভব কি?
উত্তর : BAN ও Startup Bangladesh আন্তর্জাতিক কো-ইনভেস্টমেন্টের সুযোগ রাখে।
তথ্যসূত্র
- Occean Venture – The Business Daily
- Startup Bangladesh Limited
- Bangladesh Angels Network





