বাংলাদেশের ব্যবসায়িক নেতৃত্বকে আরও দৃঢ়, দূরদর্শী ও টেকসই করে তুলতে BangladeshBrand Forum আয়োজন করতে যাচ্ছে MutualTrust Bank PLC Presents Ninth Edition of the Leadership Summit 2025।
এবারের সামিটের মূল থিম নির্ধারণ করা হয়েছে — “Resilient Leadership – Thriving Amid Uncertainty” যার লক্ষ্য দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দকে অনিশ্চিত বৈশ্বিক প্রেক্ষাপটেও টেকসই ও মানবিক নেতৃত্ব প্রদানে অনুপ্রাণিত করা।
এই সামিটে আলোচনার কেন্দ্রবিন্দু হবে রূপান্তরমূলক, টেকসই, মূল্যনির্ভর এবং মানবিক নেতৃত্বের বিকাশ—যা বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ধারা নৈতিকতা ও উদ্ভাবনের ওপর প্রতিষ্ঠিত করবে।
Leadership Summit হলো Bangladesh Brand Forum–এর অন্যতম ফ্ল্যাগশিপ উদ্যোগ। এর মাধ্যমে দেশের ব্যবসায়িক ও কর্পোরেট নেতাদের জন্য একটি সহযোগিতা, জ্ঞান বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনার প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। সামিটে দেশের ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশেষজ্ঞ ও শিল্পনেতারা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
ইভেন্টটিআগামী ২২ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে, যেখানে নেতৃত্ব বিকাশ, ব্যবসায়িক নৈতিকতা ও ভবিষ্যতের কর্পোরেট সংস্কৃতি নিয়ে বিশেষ সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
ক্যানসার, কিডনি রোগসহ সাত ধরনের জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে...
দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের প্রাতিষ্ঠানিক ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।...
দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এ...