spot_imgspot_imgspot_imgspot_img

জানুয়ারির ২৫ দিনেই প্রবাসী আয় ৫৬ শতাংশ বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নুজহাত জাহান নিহান

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যাচ্ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২৬১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২.৬১ বিলিয়ন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৬.২ শতাংশ বেশি।

 বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির ২৫ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬৭ কোটি ৬০ লাখ ডলার। শুধুমাত্র ২৫ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৪ কোটি ডলার।

 বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২৬ জানুয়ারি) রেমিট্যান্স প্রবাহের এই তথ্য নিশ্চিত করেন।

 অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই বাড়তি প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হচ্ছে। একই সঙ্গে আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণের কিস্তি দেওয়া এবং ডলার বাজারের চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিট্যান্স। সম্প্রতি ডলার বাজারে যে স্থিতিশীলতা দেখা যাচ্ছে, তার পেছনেও এই প্রবাহ বড় কারণ হিসেবে কাজ করছে।

 খাত সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের আগে বাড়তি রেমিট্যান্সের একটি বড় অংশ বিভিন্ন প্রার্থীর নির্বাচনি ব্যয় মেটানোর উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বিদেশে অবস্থানরত সমর্থকদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো হচ্ছে।

 এ ছাড়া সরকারের দেওয়া রেমিট্যান্স প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বেড়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

 চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ ডলার দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২.২০ শতাংশ বেশি।

গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

 বর্তমান ধারা অব্যাহত থাকলে জানুয়ারি শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩২৫ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২২ জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইতিবাচক প্রবণতা দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে এবং আগামী মাসগুলোতে ডলার বাজার আরও স্থিতিশীল হতে পারে।

Source link- 

Web Bangdesh
bangladesherkhabor 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

নভেম্বরেই আসছে Bangla QR এ ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR-এর মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ...

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদকঢাকা, ১২ আগস্ট ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে ১,০০০ কোটি টাকার একটি বিশেষ ঋণ ও অনুদান কর্মসূচি চালুর...

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। এর আগে ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল...

কালিয়াকৈর হাইটেক পার্কে ১৬৩.৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এখন পর্যন্ত মোট ১৬৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বাস্তবে বিনিয়োগ হয়েছে প্রায়...