spot_imgspot_imgspot_imgspot_img

তরুণ পেশাজীবীদের জন্য সেরা নেতৃত্ব গুণ

লেখকঃ বাহারিন আক্তার অন্তরা

আধুনিক কর্মক্ষেত্রে শুধু দক্ষ কর্মী হওয়াই যথেষ্ট নয়, বরং প্রয়োজন নেতৃত্বের গুণ অর্জন করা। বিশেষ করে তরুণ পেশাজীবীদের জন্য নেতৃত্ব একটি অপরিহার্য দক্ষতা। কারণ আজকের তরুণরাই আগামী দিনের টিম লিডার, ম্যানেজার এবং নীতিনির্ধারক। 

নেতৃত্ব কী?

নেতৃত্বের হলো তার অনুসারীদের কাজকে অভিষ্ট লক্ষ্য অর্জনে নির্দেশনা দেওয়া। যিনি বা যারা এরূপ নির্দেশনা দিয়ে থাকেন তাকে বা তাদেরকে নেতা বলা হয় থাকে। 

উদাহরণস্বরূপ বলা যায়, ‘x company’ তে তাদের কাজ করার জন্য কয়েকটি গ্রুপ থাকে। এই গ্রুপ গুলোতে Leader বা একজন নেতা থাকেন যিনি তার অনুসারী যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়ে থাকেন। এবং তার অনুসারীরা তাদের নেতার আদেশ মান্য করতে বাধ্য থাকে।



কয়েকজন বিশেষজ্ঞের মতে নেতৃত্বের সংজ্ঞাঃ

১. কিথ ডেভিস (Keith Davis)-এর মতেঃ “নেতৃত্ব হল উদ্দেশ্য অর্জনের নিমিত্তে অন্যান্য লোকদের স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত ও সাহায্য করার একটি প্রক্রিয়া।”

২. আর. ডাব্লিউ. গ্রিফিন (R. W. Griffin)-এর মতেঃ “অন্যকে প্রভাবিত করার ক্ষমতাকে নেতৃত্ব হিসেবে সংজ্ঞায়িত করা যায়।”

৩. ভ্যান ফ্লিট (Van Fleet)-এর মতেঃ “নেতৃত্ব হল একটি প্রভাব-প্রক্রিয়া যা অন্যদের আচরণ পরিবর্তনে ব্যবহৃত হয়।”

সাধারণভাবে বলা যায়, নেতৃত্ব হলো সেই সামাজিক প্রক্রিয়া, যেখানে একজন নেতা তাঁর ব্যক্তিগত গুণাবলী ও প্রভাবের মাধ্যমে একদল অনুগামীকে স্বেচ্ছায় দলীয় বা সাংগঠনিক লক্ষ্য অর্জনের দিকে চালিত করেন।

আরও পড়ুনঃ বাংলাদেশে ২০২৫ সালে লাভজনক ১০ টি ব্যবসার আইডিয়া

তরুণ জন্য নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ?

নেতৃত্ব একটি দল, সংগঠন বা সমাজের জন্য অপরিহার্য, কারণ এটি কর্মীদের একত্রিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে। নেতৃত্ব ছাড়া যেকোনো প্রচেষ্টা বিশৃঙ্খললক্ষ্যভ্রষ্ট হতে পারে। নিম্নে এর গুরুত্ব তুলে ধরা হলোঃ

১. ইউনিটি তৈরিতে

একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কতিপয় ব্যক্তির 

মিলবন্ধনে একটি ইউনিট বা সংঘ তৈরি হয়। এই সংঘ বা ইউনিটকে যথাযত লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন নেতৃত্ব দিয়ে থাকেন। নেতৃত্ব যত শক্তিশালী হয় দলের ইউনিটি তত মজবুত হয়। নেতিত্বের ফলে সংঘের কতিপয় ব্যক্তির মধ্যে ইউনিটি তৈরি হয়।

প্রতিটি ইউনিটের একটি লক্ষ্য থাকে। অর্থাৎ, ইউনিটের সকল ব্যক্তি একই লক্ষ্য সামনে রেখে কাজ করে।

২. লক্ষ্যার্জন নিশ্চিত করা

দক্ষ নেতৃত্ব জনশক্তিকে সঠিকভাবে পরিচালনা 

করে লক্ষ্য অর্জনে সহায়তা করে। তার নির্দেশ 

এর মাধ্যমেই তার অনুসারীরা লক্ষ্য অর্জনের 

দিকে ধাবিত হয়। এই লক্ষ্য যাতে নিশ্চিত হয় সে দিকে খেয়াল রেখেই অনুসারীদের গাইড করা হয়।

৩. কর্তৃত্বের মাধ্যমে কাজ আদায়

অধস্তনদের আদেশ দান ও বাধ্য করার

ক্ষমতাকে কর্তৃত্ব বলে। ঊর্ধ্বতন কর্তৃত্বশালী না হলে কখনোই অধস্তনদেরকে পরিচালনা সম্ভব হয় না।

কেবল যোগ্য নেতা তার কর্মীদের প্রকৃতি, যোগ্যতা-অযোগ্যতা, চাওয়া-পাওয়া সম্পর্কে অবগত থাকে। ফলে কাকে, কবে, কোন দায়িত্ব, কতটুকু প্রদান করলে ভালো ফল পাওয়া সম্ভব হয় তা নেতা নির্ধারণ করতে পারে। ফলে কর্তৃত্ব প্রয়োগ সহজ হয়। তাই নেতাকে অবশ্যই কর্তিত্বশালী হতে হবে, লক্ষ্য অর্জনের জন্য সঠিক উপায়ে কর্মীদের পরিচালনা করতে হবে, তাদের যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করতে হবে।

৪.সহযোগিতার ভিত্তি

যেকোনো প্রতিষ্ঠানে কর্মীদের পারস্পরিক সহযোগিতাঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া লক্ষ্যার্জন 

সম্ভব নয়। কার্যকর নেতৃত্ব সংগঠনের অভ্যন্তরে 

এরূপ সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করে। নেতৃত্বকে ঘিরে জনশক্তি ঐকাবদ্ধ হয় এবং পারস্পরিক সহযোগিতায় কার্য সম্পাদন করে।

লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি ব্যক্তি, বিভাগ, উপবিভাগের মধ্যে একতা থাকা জরুরি।

এই ঐক্যবদ্ধকরণের কাজ নেতৃত্বের মাধ্যমেই সম্ভব।

৫. চাকরিতে টিকে থাকা ও পদোন্নতি

কর্মক্ষেত্রে সমস্যা সমাধান এবং দলবদ্ধভাবে কাজ করার জন্য নেতৃত্ব অপরিহার্য। পদোন্নতি এবং চাকরিতে টিকে থাকার জন্য এই দক্ষতাটি বিশেষভাবে প্রয়োজন।

৬. দলবদ্ধ প্রচেষ্টা জোরদার

প্রতিষ্ঠানে নিয়োজিত প্রতিটা বিভাগ ও উপবিভাগে কর্মরত সবাই নেতৃত্ব মেনে দলীয় লক্ষ্যার্জনে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে গেলে তাকে দলবদ্ধ প্রচেষ্টা বলে। এরূপ প্রচেষ্টাকে নির্দিষ্ট লক্ষ্যপানে পরিচালনা করে নেতার কাজ। যা বিশেষভাবে নেতার গুণকর্মদক্ষতার ওপর নির্ভর করে। ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতৃত্বের মান দুর্বল হলে অধস্তনদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। 

কীভাবে তরুণরা নেতৃত্ব শিখতে পারেন?

নেতৃত্ব সম্পর্কে শেখায় জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলনপ্রচেষ্টা। এটি পেশাগত এবং শিক্ষাগত উভয় জীবনে সফলতা এনে দিতে পারে। এটি রাতারাতি অর্জিত হয় না, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিম্নে নেতৃত্ব শেখার কয়েকটি উপায় দেওয়া হলোঃ

১. বই পড়ে

বই পড়া এবং তার গভীর মর্ম উপলব্ধি করার মাধ্যমে একজন ভালো নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞানঅন্তর্দৃষ্টি অর্জন করাকে বোঝায়। এটি মূলত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবসম্মত উপায়ে প্রয়োগ করার প্রস্তুতি।

কিছু বিখ্যাত ব্যক্তিদের বই এবং সেগুলো দিয়ে নেতৃত্ব সম্পর্কে কি শেখ যাবে তা তুলে ধরা হলোঃ

          বইয়ের নাম          লেখকের নাম        যা শেখা যাবে
Leaders Eat LastSimon Sinekনেতৃত্বদানের কৌশল শেখা যাবে।
Extreme OwnershipJocko Willink and Leif Babinশতভাগ দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা শেখাবে।
MindsetCarol Dweckঅগ্রগতি এবং শেখার প্রতি একটি উন্মুক্ত মানসিকতা তৈরি করতে শেখাবে।
Atomic HabitsJames Clearছোট ছোট অভ্যাসের মাধ্যমে বড় অর্জন করার উপায় শেখাবে, যা নেতৃত্বকে শক্তিশালী করবে।

২. নেতিবাচক চিন্তা পরিহার করে

নেতৃত্ব বা লিডারশিপ কেবল কাউকে আদেশ করা নয়, বরং এটি হলো একটি মানসিকতা, যা অন্যদের অনুপ্রাণিত করে এবং সঠিক পথে চালিত করে। নেতৃত্ব শেখার পথে নেতিবাচক চিন্তা হলো একটি বড় বাধা, যা একজন নেতার বিকাশে দেয়াল হয়ে দাঁড়ায়। তাই নেতিবাচক চিন্তা পরিহার করতে হবে। 

৩. নতুন কিছু জানার চেষ্টা 

পরিবর্তনশীল বিশ্বে এখন অনেক কিছুই ঘটছে। যা সম্পর্কে আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। তবেই এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সৃজনশীলতাকে আরও উন্নত করতে পারব। আর এর ফলে আমরা সৃজনশীল সিদ্ধান্ত নিতে পারবো যা নেতৃত্বের ক্ষেত্রে অপরিহার্য।

৪. ডিজাইন থিংকিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা

ডিজাইন থিংকিং এমন একটি পদ্ধতি যা গ্রাহক বা ব্যবহারকারীর কথা ভেবে তাদের চাহিদানুযায়ী প্রত্যেকটি পণ্য বা সেবা তৈরি করে থাকে। এখানে ব্যবহারকারীর চাহিদা এবং তাদের সুবিধার কথা মাথায় রেখে কাজ করা হয়। এখন প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান ও সেবাদানকারী প্রতিষ্ঠানেও এই ডিজাইন থিংকিং এর ধারণা ব্যবহার করা হয়। তাই তরুণদের নেতৃত্ব দিতে হলে অবশ্যই ডিজাইন থিংকিং সম্পর্কে ধারণা রাখতে হবে।

৫. সময়কে কাজে লাগানো

সময় হচ্ছে বহমান স্রোতের মতো। এই সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই তরুণদের জন্য এটিই হচ্ছে সময়কে কাজে লাগানোর উপযুক্ত বয়স। এই সময়টিতে নিজের দক্ষতা উন্নয়নের জন্য কাজ লাগাতে হবে। যেমন – ডিজাইন থিংকিং, কম্পউটার শেখা, বই পড়া, সৃজনশীলতার উন্নয়ন, সফট স্কিল সমূহের উন্নয়ন ইত্যাদি। এগুলো পরবর্তীতে একজন দক্ষ নেতা হতে সাহায্য করবে।

৬. মাল্টিটাস্কিং এড়িয়ে চলা

কোনো একটি কাজ করার সময় বা সৃজনশীল কিছু ভাবার সময় অন্য কোনো কাজ করা বিরত থাকতে হবে, একটি কাজেই মনোযোগ দিতে হবে।এতে মস্তিষ্ক সেই কাজের জন্য দ্রুত কাজ করতে পারবে, চাপ ছাড়া কাজটি সম্পন্ন করা যাবে,নির্ভুলভাবে কাজটি শেষ হবে।

৭. ব্রেইনস্টর্মিং করা

কোন সমস্যার সমাধান বের করার জন্য দলগতভাবে প্রত্যেকের নিজ নিজ জ্ঞান, ধারণা, মতামত এবং আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে কার্যকরি আইডিয়া খুঁজে বের করার প্রক্রিয়াকেই Brainstorming বলা হয়। এটি কর্পোরেট বা শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধান, নতুন পরিকল্পনা তৈরি, বা সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করার জন্য বহুল ব্যবহৃত একটি পদ্ধতি।

৮. মাইন্ড ম্যাপ তৈরি করা

মাইন্ড ম্যাপ হলো একটি ডায়াগ্রাম যা একটি মূল ধারণার চারপাশের তথ্যকে শাখা-প্রশাখার মাধ্যমে দৃশ্যতভাবে সাজাতে সাহায্য করে। আরও সহজ ভাবে বলতে গেলে, মাইন্ড ম্যাপ হলো একটি রেখাচিত্র যা তথ্যকে একটি কেন্দ্রীয় ধারণা থেকে স্তরবিন্যাস অনুযায়ী দৃশ্যমান ভাবে সাজানোর জন্য ব্যবহৃত হয়।এটি মূলত মস্তিষ্ক-উদ্দীপন এবং তথ্য সংগঠিত করার একটি পদ্ধতি।

৯. সফল নেতাদের অনুসরণ করে

আসলে যে নেতৃত্ব দেন তিনিই নেতা। শোষণ বঞ্চনার বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে যারা ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছেন তাদেরকে আমরা নেতা হিসেবে জানি। মহাত্মা গান্ধী অহিংস-অসযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়ে, নেলসন ম্যান্ডেলা বর্ণ প্র্থার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে, মার্টিন লুথার সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাদেরকে অনুসরণ করে অনেকটা নেতৃত্ব সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি।

সেরা নেতৃত্ব গুণ কোনগুলো? 

একজন আদর্শ নেতা তার দলকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত ও পরিচালিত করতে পারেন এবং নিজের ব্যক্তিত্ব ও চারিত্রিক মাধুর্যের মাধ্যমে প্রভাব বিস্তার করেন। আদর্শ নেতার গুণাবলিগুলো হলোঃ

১. শিক্ষা ও অভিজ্ঞতা

বর্তমানকালে একজন আদর্শ নেতার শিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতার অধিকারী হ্ওয়া বাঞ্চনীয়। এরূপ যোগ্যতা অধস্তনদের মাঝে নেতার ভাবমূর্তি বৃদ্ধি করে। এ ছাড়া শিক্ষা ও অভিজ্ঞতা দায়িত্ব পালনে একজন নেতাকে শক্তি জোগায়।

২. সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা

সংগঠন প্রতিষ্ঠা ও যোগ্যতার সাথে তা পরিচালনার জ্ঞান ও দক্ষতাকেই সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা বলে। একজন সফল নেতাকে অবশ্যই যোগ্য সংগঠক হওয়া উচিত। এজন্য কাজকে বাস্তবতার নিরিখে যথাযথভাবে বিভক্তকরণ, কাজ অনুযায়ী উপযুক্ত কর্মী বাছাই, দায়িত্ব ও কর্তৃত্বের যথাযথ নিরূপণ ও বন্টন, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় সাধন এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় নেতাকে প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হতে হয়।

৩. শক্তি ও সামর্থ্য

প্রয়োজনীয় কাজ ও চিন্তা করার মত শারীরিক, মানসিক জ্ঞানগত, কারিগরি ইত্যাদি যোগ্যতাকে নেতার শক্তি ও সামর্থ্য বিবেচনা করা হয় থাকে। একজন আদর্শ নেতাকে সকল কাজেই অগ্রণী ভূমিকা নিয়ে অগ্রসর হওয়ার প্রয়োজন পড়ে। কার্যক্ষেত্রে নানাবিধ জটিলতা অনেক সময়ই নেতার মাঝে মানসিক চাপের সৃষ্টি করে। তাই নেতাকে যথেষ্ট দৈহিক ও মানসিক সামর্থের অধিকারী হওয়া আবশ্যক।

৪. দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা

কোনো কর্ম সম্পাদনের বা কর্তব্য পালনের দায়কে দায়িত্ব বলে। অন্যদিকে ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। দায়বদ্ধতার সাথে ক্ষতি মেনে নেয়ার মানসিকতা নেতার দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা হিসেবে গণ্য। একজন নেতা শুধু কর্তৃত্বেরই অধিকারী হন না, সকল কাজের দায় – দায়িত্ব ও ঝুঁকি তাকেই গ্রহণ করতে হয়। নেতা যদি অধস্তনদের কাজের দায় নিজের কাঁধে তুলে নিতে ব্যর্থ হন তবে তার পক্ষে অধস্তনদের শ্রদ্ধা ও আনুগত্য লাভ সম্ভব নয়।

৫. ধৈর্য্য

যে গুণের প্রভাবে বিপদের সময়ও একজন ব্যক্তি অটল থাকতে পারে তাকে ধৈর্য্য বলে। এটি নেতার একটি অপরিহার্য গুণ। প্রতিকূল পরিবেশে যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন তবে তার পক্ষে অনুসারীদের সঠিক পথে পরিচালনা কখনোই সম্ভব হয় না। অধস্তনরাও সব সময় কাঙ্খিত আচরণ করবে এমনও নয়। সেক্ষেত্রে ধৈর্যের সাথে তা সংশোধনের জন্য নেতাকে উদ্যোগী হতে হয়।

৬. ন্যায়পরায়ণতা

সকল অবস্থায় অন্যায় পরিহার করে ন্যায় পথে চলা বিশেষত অধস্তনদের পরিচালনার ক্ষেত্রে ন্যায্যতাসুবিচার প্রতিষ্ঠার গুনকেই ন্যায়পরায়ণতা বলে। একজন আদর্শ নেতার অবশ্যই ন্যায়পরায়ণ হওয়া আবশ্যক। অধস্তনদের মাঝে যদি তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন বা সবাইকে সমান নজরে দেখতে না পারেন এবং অধস্তনরা যদি উদ্ধর্তনকে সৎ ও সবার প্রতি সমান সহমর্মী না ভাবে তবে তার পক্ষে অনুসারীদের আনুগত্য লাভ ও শ্রদ্ধা অর্জন সম্ভব নয়।

৭. যোগাযোগ নৈপুণ্য

মনের ভাব, তথ্য ও সংবাদ অন্যের নিকট সুন্দরভাবে তুলে ধরার দক্ষতাকে যোগাযোগের নৈপুণ্য বলে। কার্যকর নেতৃত্ব দানের ক্ষেত্রে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতা যত সহজে ও সুন্দরভাবে তার চিন্তা, দৃষ্টিভঙ্গি, আদেশ – নির্দেশ অধস্তনদের নিকট তুলে ধরতে পারেন ততই তা বাস্তবায়ন সহজ হয়। একইভাবে অধস্তনদের চিন্তা, কাজ এবং প্রতিক্রিয়া সম্পর্কেও নেতার নিকট সার্বক্ষণিক তথ্য থাকার প্রয়োজন পড়ে। যা যোগাযোগ নৈপুন্যের মাধ্যমেই একজন নেতা অর্জন করতে পারে।

৮. উৎসাহদানের ক্ষমতা

অধস্তনরা যাতে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে কাজ করতে উদ্দীপ্ত হয় তা নিশ্চিত করতে পারার সামর্থ্যকেই নেতার উৎসাহদনের ক্ষমতা বলে। অধস্তনদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করা নেতার কাজ। অন্যথায় অনুসারীদের লক্ষ্যপানে সঠিকভাবে পরিচালনা, অনুগত্য লাভ ও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। কোনো কর্মীকে কোন অবস্থায় কিভাবে কাজে উদ্দীপ্ত করা যায় এবং উৎসাহ ও উদ্দীপনা ধরে রাখা যায় এ সম্পর্কে নেতার জ্ঞান থাকা আবশ্যক।

৯. দূরদৃষ্টি বা প্রজ্ঞা

অন্তর্দৃষ্টি দিয়ে কোনো বিষয়ে আগাম চিন্তা করতে পারার সামর্থ্যকেই প্রজ্ঞা বলে। একজন নেতাকে অবশ্যই প্রজ্ঞাবান বা দূরদৃষ্টিসম্পন্ন হ্ওয়া আবশ্যক। অতীত ও বর্তমান বিবেচনা করে তিনি যদি ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হন তবে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। একজন নেতা যখন সঠিক পূর্বানুমান করতে সমর্থ হন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কার্যক্ষেত্রে সফলতা লাভ করেন তখন অধস্তনদের মাঝে নেতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়।

নেতাকে কী কী কাজ করতে হয়?

নেতার কাজ হলো কর্মীদের চিন্তাপ্রচেষ্টাকে সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্যপানে পরিচালিত করা। প্রত্যেক মানুষের ব্যক্তিগত চাহিদা, আশা – আকাঙ্ক্ষা ও মন – মানসিকতার মধ্যে ভিন্নতা লক্ষ করা যায়। এ ছাড়া কর্মীদের চাওয়া-পাওয়া ও প্রাতিষ্ঠানিক লক্ষ্যের মধ্যেও অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে। তাই অধস্তনদের চিন্তা-চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সমন্বয় বিধান করেই নেতাকে দায়িত্ব পালন করতে হয়। একজন নেতার কার্যাবলী নিম্নে তুলে ধরা হলোঃ

১. পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ

ভবিষ্যতে কী কাজ করতে হবে এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ এবং তা সম্পাদনে প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণ নেতার প্রথমপ্রধান গুরুত্বপূর্ন কাজ। নেতাকেই বিভিন্ন বিষয় নতুন নতুন উদ্যোগ ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যথাসময়ে যথাসিদ্ধান্ত গ্রহণের ওপরই নেতার কাজের সাফল্য নির্ভর করে।

২. উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো বিন্যাস নেতাকেই করতে হয়। প্রতিষ্ঠানের কাজের বিভাগীকরণ, স্তর নির্ধারণ, দায়িত্ব ও কর্তব্য সঙ্গায়িতকরণ ও বন্টন এবং বিভিন্ন স্তর ও বিভাগের মধ্যে সম্পর্ক নির্ধারণ এরূপ কাজের আওতাভুক্ত। 

৩. কর্মী নির্বাচন মানোন্নয়ন

নেতাকেই যোগ্য অধস্তন সংগ্রহ ও তার মানোন্নয়নে প্রয়োজনীয় কর্মব্যবস্থা গ্রহণ করতে হয়। অধস্তনদের কর্মদক্ষতার ওপর নেতার কাজের সাফল্য নির্ভর করে। তাই কর্মী নির্বাচন, প্রশিক্ষণ এবং তাদের যথাযথভাবে কাজে লাগানো নেতার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ।

৪. নির্দেশ দান 

যথাসময়ে নির্দেশ দানের ওপর কাজের সাফল্য নির্ভর করে। নেতাকে সবসময়ই সময় বুঝে নির্দেশ প্রদান করতে হয়। পরিকল্পনার আলোকে পরম্পরা বজায় রেখে নির্দেশ দান, কার্যকর পরিচালনা ও অনুসরণের ওপর অধস্তনদের কার্য সাফল্য নির্ভর করে।

৫. কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয়সাধন

কর্মীদের কাছ থেকে কাজ আদায় করতে হলে শুধুমাত্র নির্দেশ দিলেই চলে না। নির্দেশ অনুযায়ী তারা কাজ করছে কিনা বা কার্যক্ষেত্রে কোনো ভুল হচ্ছে কিনা তা দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকর তত্ত্বাবধান এর প্রয়োজন পড়ে। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় করাও নেতার গুরুত্বপূর্ণ কাজ 

৬. দলগত প্রচেষ্ঠার উন্নয়ন

সাংগঠনিক কাজ দলবদ্ধ প্রচেষ্ঠার ওপর নির্ভরশীল। নেতা যদি নিজেই সব কাজ করেন এবং অধস্তনদের কাজে লাগাতে ব্যর্থ হন, তবে তার পক্ষে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না। এজন্য নেতার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, প্রতিষ্ঠানে দলবদ্ধ প্রচেষ্টা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল কার্য ব্যবস্থা গ্রহণ করা। 

৭. কর্মীদের মনোবল উন্নয়ন

কর্মীরা জাতে স্বতস্ফূর্তভাবে কাজ করে এজন্য প্রয়োজনীয় আর্থিক ও অনার্থিক বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা নেতাকেই করতে হয়। কার্যকর তত্ত্বাবধান ও সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে কর্মীদের প্রণোদিত করে তাদের মনোবল উন্নত করাও নেতার গুরুত্বপূর্ণ কাজ।

উপসংহার

বর্তমান যুগে তরুণদের জন্য নেতৃত্ব বা লিডারশিপ কেবল একটি পদ বা টাইটেল নয়, এটি একটি মনোভাব এবং প্রভাব বিস্তারের ক্ষমতা। একজন ভালো তরুণ নেতার মধ্যে কিছু বিশেষ গুণ থাকা জরুরি যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে।

তাই বলা যায়, “নেতৃত্ব কোনো পদবী নয়, এটি একটি কাজ এবং উদাহরণ সৃষ্টি করার প্রক্রিয়া।”

সাধারণ প্রশ্ন ও উত্তর

১. নেতৃত্ব কী?

উত্তর: কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশলকেই নেতৃত্ব বলে।

২.বই পড়ে নেতৃত্ব শেখা সম্ভব?

উত্তর: হ্যাঁ সম্ভব। যদি সে বই পড়ার ক্ষেত্রে মনযোগী হয় এবং যা পড়েছে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে তবেই বই পরে নেতৃত্ব শেখা সম্ভব।

৩. সফল নেতাদের জীবনি কিভাবে নেতৃত্ব শেখাতে সহায়তা করতে পারে?

উত্তর: একজন সফল নেতা কিভাবে নেতৃত্ব দিয়ে তার কাজকে সফল করেছেন সে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারা, তাদের নেতৃত্বের গভীর মূল্য় উপলব্ধি করার মাধ্যমে নেতৃত্ব শেখা যায়।

৪. নেতা কাকে বলে?

উত্তর: কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেয়ার প্রয়াস চালান তাকে বা তাদেরকে নেতা বলে।

৫. নেতৃত্ব কেন জরুরি?

উত্তর: কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, কাজটির সম্পর্কে গাইডলাইন দেওয়ার জন্য, কাজটি ঠিকভাবে হচ্ছে কিনা তদারক করার জন্য নেতৃত্ব জরুরি।

৬. দৈনন্দিন জীবনে নেতৃত্বের প্রয়োজন রয়েছে?

উত্তর: হ্যাঁ। জীবনে চলার পথে প্রায় প্রত্যেকটি পদক্ষেপে নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

তথ্যসূত্র

বই থেকে নেতৃত্ব শেখার কার্যকর উপায়—দক্ষ ও দূরদর্শী নেতা হওয়ার পথ

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশায় বার্ষিক কর আরোপের পরিকল্পনা করছে সরকার

দ্য ডেইলি কর্পোরেট সরকার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়কর (Advance Income Tax) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত...

বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক Bangladesh Bank বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের...

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...