spot_imgspot_imgspot_imgspot_img

আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২০ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

আইএফআইসি ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। অন্যদিকে ল্যাবএইড গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ল্যাবএইড গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের সিইও শরিফ মো. আবিদ, ল্যাবএইড হসপিটালসের ডেপুটি ম্যানেজার ও ইন-চার্জ (কর্পোরেট সার্ভিসেস ডিপার্টমেন্ট) মো. জাহিদুর রহমান এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) আবু নাজিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক, কর্মকর্তা এবং তাদের পরিবার সদস্যরা আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ল্যাবএইড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ল্যাবএইড হসপিটালস ও লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও মেডিকেল টেস্টে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার পাশাপাশি কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে নতুন মাত্রা যুক্ত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...

আগামী অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য, প্রবৃদ্ধির টার্গেট ১৫%

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে...

সেলফি দিয়েই মিলবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ, কিভাবে পাবেন?

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। নতুন...

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...