spot_imgspot_imgspot_imgspot_img

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন) মাইলফলক অতিক্রম করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের নতুন উদ্যোগ ‘প্রজেক্ট আলো’।

প্রতিষ্ঠানটির আয়োজিত এক অনুষ্ঠানে ‘প্রজেক্ট আলো’র উদ্বোধনের পাশাপাশি ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকের (Q4 2026) বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড বিজয়ীদেরও সম্মাননা প্রদান করা হয়।

সুখীর পক্ষ থেকে জানানো হয়, ‘প্রজেক্ট আলো’র মাধ্যমে দেশের আরও বেশি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। নতুন এই উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই অর্জনের পেছনে অবদান রাখা সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব, গ্রামীণ ব্যাংক পরিবারের সহযোগিতা, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং সুখী পরিবারের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানটির মতে, ৫০ লাখ ব্যবহারকারীর এই মাইলফলক তাদের প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। একই সঙ্গে ‘প্রজেক্ট আলো’ দেশের আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে।

সুখী জানায়, ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক করতে তারা কাজ চালিয়ে যাবে, যাতে দেশের সর্বস্তরের মানুষ উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা পেতে পারেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

‘gpay’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, ডিজিটাল আর্থিক সেবা সহজ করার লক্ষ্য

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক সেবা...

বছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশ-চীন বাণিজ্য ১২.৮ বিলিয়ন ডলার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য চলতি বছরের প্রথম ছয় মাসে ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত...

অর্থনীতিতে স্বস্তি ফিরতে সময় লাগবে, প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির চাপ বেশি দেখছে বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দেশের অর্থনীতিতে দ্রুত গতি ফেরার সম্ভাবনা কম। সামনের দিনগুলোতে প্রবৃদ্ধি তুলনামূলক দুর্বল থাকার পাশাপাশি মূল্যস্ফীতিও উচ্চ পর্যায়ে থাকবে...

৬ হাজার কোটি টাকার নতুন ঋণে ব্যাংকের আপত্তি, খেলাপির ঝুঁকিতে সিটি গ্রুপ

সেপ্টেম্বরের সময়সীমা ঘনিয়ে এলেও ঋণদাতাদের মধ্যে এখনো ঐকমত্য হয়নি। ঋণ শ্রেণিকরণ স্থগিত রাখার মেয়াদ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশের খাদ্য ও পণ্য সরবরাহ...