spot_imgspot_imgspot_imgspot_img

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। মোট ব্যয়ের মধ্যে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে। এছাড়া ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা আসবে বৈদেশিক ঋণ সহায়তা থেকে। বাকি অর্থ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

স্থানীয় সরকার বিভাগের আওতায় তিনটি বড় প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (GSIDP-2)-এর সংশোধিত সংস্করণ, বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, বিদ্যুৎ বিভাগের সিলেট অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, জ্বালানি খাতে তিনটি গ্যাস কূপ খনন প্রকল্প, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় আরও জানানো হয়, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জনায়েদ আবদুর রহিম সাকি অর্পিত ক্ষমতাবলে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়ন, বিমানবন্দরে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ, পরিবহন অবকাঠামো এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন।

একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, বাণিজ্য, শিল্প, আইন, স্বরাষ্ট্র, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...