spot_imgspot_imgspot_imgspot_img

কেন এখন কর্পোরেট পেশাজীবীরা শিখছেন ChatGPT প্রম্পটিং?

লিখেছেনঃ ফারহানা হুসাইন 

আজকের এই প্রযুক্তিনির্ভর যুগে, একজন কর্পোরেট পেশাজীবী হিসেবে আপনি অবশ্যই ChatGPT’র নাম শুনে থাকবেন। আজ থেকে ৫ বছর আগেও কিন্তু মানুষের এ সম্পর্কে তেমন ধারণাই ছিলনা, সেখানে এখন যেন ChatGPT ছাড়া আমাদের চলছেই না। এটি এখন আমাদের দৈনন্দিন অফিস জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।  

তাহলে কি এই ChatGPT যার উপর দিন দিন বাড়ছে আমাদের নির্ভরশীলতা? কেনই বা কর্পোরেট পেশাজীবীরা শিখছেন ChatGPT প্রম্পটিং? চলুন জেনে নেয়া যাক। 

ChatGPT কি?

ChatGPT হচ্ছে একটি AI chatbot, যা  মার্কিন গবেষণা সংস্থা OpenAI তৈরী করেছে। এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ মডেল যা মানুষের মতো করে টেক্সট রেসপন্স তৈরী করতে সক্ষম। 

এই ChatGPT কে দিয়ে আপনি আর্টিকেল, ক্যাপশন বা ইমেইল লেখা, রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরী, আইডিয়া জেনারেট বা প্রশ্নোত্তর দেয়া সহ যেকোনো কাজ করিয়ে নিতে পারবেন। এজন্য আপানকে যেটা শিখতে হবে তা হচ্ছে ChatGPT প্রম্পটিং। 

ChatGPT প্রম্পটিং কি?

কাঙ্খিত আউটপুট বা রেসপন্স পাওয়ার জন্য chatGPT মডেলকে নির্দেশনা দেয়া বা প্রশ্ন করার প্রক্রিয়াকে ChatGPT প্রম্পটিং বলে। এটি হতে পারে কোনো প্রশ্ন, বিবৃতি অথবা নির্দেশনা যার ভিত্তিতে ChatGPT সম্ভাব্য সর্বোত্তম ফলাফল আপনাকে প্রদান করবে। 

প্রম্পট কেমন হওয়া উচিত : 

আপনি ChatGPT কে দিয়ে কি করাতে চাচ্ছেন সেটি আপনাকে ফুটিয়ে তুলতে হবে প্রম্পট এর মাধ্যমে। তাই একটি কার্যকর প্রম্পট লেখার সময় আপনাকে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে –

১. প্রম্পটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে, আপনি কি চাইছেন তা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। 

২. কোনো প্রাসঙ্গিক তথ্য থাকলে তা দিয়ে দিন। 

৩. লেখার ধরণ, টোন, এবং শব্দসীমা কত হবে এগুলোর সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। 

৪. যদি সম্ভব হয় কনটেক্সট ব্যাখ্যা করুন। 

৫. আউটপুট টি অন্য কোনো ফরম্যাটে (ছবি, গ্রাফ ইত্যাদি ) চাইলে তা উল্লেখ করে দিন। 

উদাহরণ : 

ধরুন আপনার কোম্পানি একটি নতুন প্রোডাক্ট বাজারে আনছে। আপনার দায়িত্ব হচ্ছে এই প্রোডাক্টের বৈশিষ্ট্য, নতুনত্ব এবং উপকারিতা নিয়ে একটি ২০০ শব্দের আর্টিকেল লেখা। এক্ষেত্রে আপনি যদি ChatGPT’র সাহায্য নিতে চান তাহলে আপনাকে দিতে হবে কিছু পরিষ্কার নির্দেশনা বা প্রম্পট। প্রম্পটে যা থাকা উচিত : 

  • প্রোডাক্টের নাম 
  • বৈশিষ্ট্য 
  • নতুন ফিচারস 
  • উপকারিতা 
  • আপনি চাইলে একটি ছবিও দিয়ে দিতে পারেন 

আপনি প্রম্পটি যেভাবে লিখবেন : 

“My company is launching a product named [Product name]. It is [Product features]. The advantages of [Product name] include [Product advantages]. Based on the information (and the product image), write me a professional product article in 200 words – highlighting the product’s features, uniqueness, and user benefits.”

আপনি আপনার প্রয়োজনানুসারে বাংলা, ইংরেজি বা যেকোনো ভাষায় প্রম্পট লিখতে পারেন।

Corporate জগতে প্রম্পটিং এর গুরুত্ব 

প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে দেয়, ঠিক তেমনি বাড়িয়ে দেয় প্রতিযোগিতা ও সময়ের মূল্য। আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এসব প্রযুক্তি ব্যবহারে আমাদের দক্ষ হতে হবে। 

কর্পোরেট জগতে টিকে থাকতে হলেও এখন শুধু ম্যানুয়াল দক্ষতাই যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন প্রযুক্তিকে প্রয়োজনমতো ব্যবহারের সক্ষমতা। এর একটি বাস্তব উদাহরণ হলো ChatGPT। অফিসের  অনেক জটিল কাজ যেমন রিপোর্ট বা ব্লগ লেখা, ইমেইল তৈরী, তথ্য বিশ্লেষণ, আইডিয়া জেনারেট করা ইত্যাদি – এখন ChatGPT ব্যবহারের মাধ্যমে অনেক সহজ এবং কম সময়ে করে ফেলা সম্ভব, কিন্তু তার জন্য অবশ্যই সঠিকভাবে প্রম্পট লেখা জানতে হবে। ChatGPT কে সঠিক নির্দেশনা দিতে না পারলে, সেটি আপনার চাহিদানুসারে ফল দিতে পারবেনা। ফলে আপনি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অনেকটাই পিছিয়ে পড়বেন। 

এজন্যই কর্পোরেট পেশাজীবীরা এখন ChatGPT প্রম্পটিং শিখছেন। এই স্কিল অর্জনের মাধ্যমে তারা যে সুবিধাগুলো পাবেন –

১. সময় সাশ্রয় : 

    ChatGPT কে সঠিকভাবে নির্দেশনা দিয়ে দ্রুত ইমেইল তৈরী করা, রিপোর্ট ড্রাফট তৈরী, স্পিচ তৈরী সহ অনেক কাজ দ্রুত করে ফেলা যায়। 

২. ক্রিয়েটিভিটি ও নতুনত্ব আনে : 

     কোনো টপিক বা সিচুয়েশন ঠিকভাবে উপস্থাপন করতে পারলে ChatGPT অনেক অভিনব এবং বাস্তবিক আইডিয়া জেনারেট করতে পারে যা পেশাজীবীদের চিন্তাভাবনাকে আরো প্রশস্ত করে। 

৩. কাজের মান উন্নত করা: 

     সঠিক প্রম্পট দিয়ে প্রুফরিডিং, গ্রামার চেক সহ আরো ভুল – ত্রুটি ঠিক করে , লেখার মান উন্নত করা যায়। 

৪. তথ্য সুন্দর করে উপস্থাপন : 

     গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম, বা ছবি জেনারেট করার মাধ্যমে তথ্য উপাত্ত আরো সুন্দর এবং গুছানো ভাবে ক্লায়েন্টদের সামনে উপস্থাপন করা যায়।  

৫. লেখার মান বৃদ্ধি : 

     ChatGPT দিয়ে লেখার টোন এবং গঠন পরিবর্তন করা যায়। ভুল সংশোধন,সঠিক শব্দচয়ন এবং মূল বক্তব্য কে সুস্পষ্ট করে লেখায় পেশাদারিত্ব ভাব আনে। 

৬. মার্কেটিং এবং কনটেন্ট তৈরিতে সহায়তা:

 কর্পোরেট ব্র্যান্ডিং বা প্রোডাক্ট মার্কেটিং এর জন্য কনটেন্ট তৈরী করতে ব্যবহৃত হচ্ছে। প্রম্পটিং দক্ষতা থাকলে ক্রিয়েটিভ, আকর্ষণীয় ও টার্গেটেড কনটেন্ট তৈরী সম্ভব। 

সঠিকভাবে প্রম্পট লেখা এবং AI ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য অনেক কর্পোরেট প্রতিষ্ঠানই এখন AI এবং প্রম্পটিং বিষয়ক বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ চালু করেছে।  এর মাধ্যমে কর্মীরা শুধু ChatGPT’র সঠিক ব্যবহার ই শিখছে না, বরং কিভাবে তা নিজেদের দৈনন্দিন কাজে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সেটিও আয়ত্ত করছে। ফলে কর্মীদের কাজের গতি, মান ও প্রভাব বাড়ছে এবং তারা বর্তমান প্রতিযোগিতার দুনিয়ায় নিজেদের আরো উপযোগী ও এগিয়ে রাখতে পারছেন। 

বর্তমান কর্পোরেট জীবনের প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে ChatGPT বা অন্যান্য AI টুল ব্যবহারের কোনো বিকল্প নেই।  আর এসব টুল ব্যবহার করে সম্ভাব্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার জন্য প্রম্পটিং লেখায় দক্ষতা থাকা অপরিহার্য। কারণ আপনার দেয়া প্রম্পট এর উপর ভিত্তি করেই AI তার নিজের রেসপন্স সাজাবে। তাই কর্পোরেট পেশাজীবীরা নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে প্রম্পটিং স্কিল অর্জনের প্রতি জোর দিচ্ছেন।

 তবে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো, কখনোই ChatGPT বা অন্যান্য AI টুলস এর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হওয়া যাবেনা। এটিকে প্রয়োজনমাফিক ব্যবহার করতে হবে, কাজের সহায়ক হিসেবে।

References : 

What is ChatGPT? How the world’s most popular AI chatbot can benefit you

Discover how to get ChatGPT to give you the outputs you want by giving it the inputs it needs.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

ঢাকা, ২৪ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং বেকার জনগোষ্ঠীর জন্য...

আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২০ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম...

ব্যস্ত না, কার্যকর হোন, উদ্যোক্তাদের সময় ব্যবস্থাপনা

লিখেছেনঃ মালিহা মেহেজাবিন বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু মূলধন, মানবসম্পদ বা প্রযুক্তি নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। অর্থ...

ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণগুলো কী?

লেখকঃ আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করলেও বাস্তবে...