spot_imgspot_imgspot_imgspot_img

মিডল্যান্ড ব্যাংক ও ক্লিনিকল এর চুক্তি — গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) দেশের শীর্ষস্থানীয় টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লিনিকল-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ঘরে বসেই অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সহজে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন।

৪ আগস্ট ২০২৫, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার এবং ক্লিনিকল-এর চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সব ধরনের কার্ডধারী (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) ক্লিনিকল অ্যাপ ও ওয়েবসাইট থেকে টেলিমেডিসিন প্যাকেজে সর্বোচ্চ ৪০% এবং স্বাস্থ্য প্যাকেজে ১৫% পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, ক্লিনিকল-এর হেড অব টেকনোলজি শাবা শামস এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা দেশের স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...