spot_imgspot_imgspot_imgspot_img

মো. জাবেদ আলী পেলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস ২০২৫

spot_imgspot_imgspot_imgspot_img

ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিডিক্রিকটাইম অর্জন করেছে মর্যাদাপূর্ণ ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস ২০২৫। সাংবাদিকতা ক্যাটাগরিতে এই পুরস্কার গ্রহণ করেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মো. জাবেদ আলী।

রাজধানীর মালিবাগের একটি চার তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ এবং কিংবদন্তি অভিনেত্রী নূতন। অনুষ্ঠানের আয়োজন করে স্টার বাংলাদেশ মিডিয়া এবং সহযোগী ছিল দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. জাবেদ আলী বলেন,
“এই পুরস্কার শুধু আমার নয়, পুরো টিম ও আমাদের পাঠক-দর্শকদের। প্রতিদিনের নিবেদন ও কঠোর পরিশ্রমের যে স্বীকৃতি আজ পেলাম, তা আমাদের আরও অনুপ্রাণিত করবে।”

ডিজিটাল যুগে ক্রিকেট সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে বিডিক্রিকটাইম। প্ল্যাটফর্মটির রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ১ কোটি ৮০ লাখেরও বেশি অনুসারী। দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা নির্ভর করে এই প্ল্যাটফর্মের ওপর রিয়েল-টাইম বল-বাই-বল স্কোর, ভিডিও সংবাদ ও বিশ্লেষণের জন্য।

এর আগে ২০১৯ সালে ডিজিটাল মিডিয়ায় অবদানের স্বীকৃতি হিসেবে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করে বিডিক্রিকটাইম। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-এ মো. জাবেদ আলী নির্বাচিত হন সেরা উদ্যোক্তা হিসেবে, যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত করে।

বিডিক্রিকটাইমের প্রতিটি অর্জনকে তিনি উৎসর্গ করেছেন তার সহকর্মী ও পাঠক-দর্শকদের প্রতি।
“আমাদের আজকের অগ্রযাত্রা সম্ভব হয়েছে টিমের নিরলস পরিশ্রম এবং পাঠক-দর্শকদের অকুণ্ঠ সমর্থনে। প্রতিটি পুরস্কারই আসলে তাদের প্রাপ্য,” যোগ করেন তিনি।

বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার অগ্রদূত হিসেবে বিডিক্রিকটাইম এখন প্রতিষ্ঠিত হচ্ছে এক অনন্য ব্র্যান্ডে। আর এই সর্বশেষ অর্জন সেটির উজ্জ্বল প্রমাণ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের স্যাঙ্কো গ্রুপ

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্যাঙ্কো গ্রুপ (Sanko Group) বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি...

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...