লেখকঃ আফরোজ মজহার পূর্ণতা
বর্তমানে অধিক হারে ছোট পরিসরে উদ্যোক্তা বা ব্যবসায়ীর সংখ্যা বেড়ে চলেছে। তার সাথে পরিবর্তন হচ্ছে ব্যাবসার ধরণ। সময়ের সাথে তাল মিলিয়ে এখন এককালীন সার্ভিস থেকে বেরিয়ে এসে সাবস্ক্রিপশন সার্ভিস জনপ্রিয় হয়ে উঠেছে অনেকটাই। গবেষণা প্রতিষ্ঠান Zuora অনুযায়ী, গত ১০ বছরে সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যবসা প্রায় ৪ গুণ বেড়েছে। কিন্তু ছোট পরিসরের ব্যাবসায়ীদের এই Subscription Model নিয়ে খানিকটা সংশয় বা ভীতি কাজ করে। তবুও গ্রাহকের স্বাচ্ছন্দের কথা চিন্তা করে অনেক ছোট ব্যাবসায় এখন সাবস্ক্রিপশন মডেল চালু হয়েছে।
আজকের আলোচনায় থাকছে কিভাবে ছোট ব্যবসাকে সাবস্ক্রিপশন মডেলের সহায়তায় আরো প্রফিটেবল করা যায় এবং এই সংক্রান্ত চ্যালেঞ্জ বা সম্ভাবনা নিয়ে আলোচনা।
Subscription Model কী?
Subscription Model হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে গ্রাহক নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট ফি প্রদান করেন এবং বিনিময়ে সেবা গ্রহণ করে থাকেন। অনেকেই একুশ শতকের অর্থনীতিকে সাবস্ক্রিপশন ইকোনমি বলে থাকেন। নব্বই শতকে মাইক্রোসফটসহ বিভিন্ন সফটওয়্যার কোম্পানি সাবস্ক্রিপশন সার্ভিস চালু করলেও বিংশ শতাব্দীতে NETFLIX,Amazon Prime মূলত সাবস্ক্রিপশন মডেলকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এছাড়া জিম মেম্বারশিপ,সুপারশপ কার্ড,ক্যাফে কাস্টমার কার্ড ইত্যাদি বহুল প্রচলিত সার্ভিস একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে গ্রাহককে সেবা প্রদান ও অনেকক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে থাকে। উদাহরণস্বরূপ –
১. Netflix বা Spotify – মাসিক সাবস্ক্রিপশন দিয়ে কনটেন্ট উপভোগ করা যায়।
২. Adobe বা Canva – সাবস্ক্রিপশনের মাধ্যমে ডিজাইন টুল এর এক্সেস পাওয়া যায়।
আরো পড়ুন : ইউনিক বিজনেস আইডিয়া ২০২৫ – বাংলাদেশের জন্য ১০টি কম্পিটিশন নেই এমন …
কেন ছোট ব্যবসায় সাবস্ক্রিপশন মডেল কার্যকরী
এখন এককালীন সেবার মডেলটি অনেকটাই ব্যাকডেটেড হয়ে গিয়েছে। গ্রাহক বুঝতে পারছে , সাবস্ক্রিপশন মডেলে পেইড সেবার পাশাপাশি হরেক রকমের অফার,ডিসকাউন্ট,গিফটস পাওয়ার সম্ভাবনা থাকে যা তার ক্রয়ে ভ্যালু অ্যাড করে। তাই ছোট ব্যবসায় আরো কাস্টমার অর্জন করতে এই মডেলটি অত্যন্ত কার্যকরী।
স্থায়ী ইনকাম – প্রচলিত ব্যবসায় দিনভিত্তিক বিক্রয়ের অনিশ্চয়তা থাকে। সাবস্ক্রিপশন মডেলে একটি নির্দিষ্ট মাসিক ইনকামের ধারণা থাকে। এতে ব্যবসা পরিকল্পনা করা সহজ হয়।
কাস্টমারের সাথে পজিটিভ সম্পর্ক – এককালীন সেবার পরিবর্তে সাবস্ক্রিপশন গ্রাহককে প্রতিষ্ঠানের সাথে যুক্ত রাখে। ফলস্বরূপ Customer Lifetime Value (CLV) বাড়ে।
ক্যাশফ্লো ব্যবস্থাপনা সহজ – মাসিক সাবস্ক্রিপশনের টাকা ব্যবসাকে একটি স্থিতিশীল রেভিনিউ দিতে সক্ষম। এতে প্রোডাকশন ও অপারেশনাল খরচ সহজে ম্যানেজ করা যায়।
Subscription Model এর চ্যালেঞ্জসমূহ :
কাস্টমারের সন্তুষ্টি – অনেকসময় কাস্টমার তাদের পছন্দমতো সার্ভিস না পেলে তাদের সাবস্ক্রিপশন ক্যানসেল করে থাকেন। তাছাড়া অফার, প্রাইসিং ইত্যাদি কাস্টমারের সুবিধামতো না প্রদান করলে কাস্টমার অন্য কোনো কোম্পানিতে সাবস্ক্রিপশন নিয়ে ফেলেন। তাই কাস্টমার ধরে রাখা বিশাল একটি চ্যালেঞ্জ।
প্রতিযোগিতা বেশি – ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আলাদা হতে হলে Unique Value Proposition তৈরি করতে হবে। অর্থাৎ কাস্টমার কেন সাবস্ক্রিপশন নিবেন এবং তার বেনিফিটস কি ইত্যাদির একটি ক্লিয়ার আইডিয়া প্রেসেন্ট করতে হবে। তাহলে মার্কেটে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ পার করা সম্ভব।
প্রযুক্তিগত অবকাঠামো – পেমেন্ট সিস্টেম, সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, কাস্টমার কেয়ার ইত্যাদির জন্য টেক সলিউশন প্রয়োজন, যা ছোট ব্যবসার জন্য শুরুতে কিছুটা ব্যয়বহুল হতে পারে।
আরো পড়ুন : AI জেনারেটেড ভিডিও ব্যবহার করে কি ধরনের কন্টেন্ট তৈরি করা সম্ভব?
কীভাবে ছোট ব্যবসা সফলভাবে Subscription Model প্রয়োগ করতে পারে?
টার্গেট কাস্টমার সেট করুন : আপনার ব্যবসায় কোন ধরণের কাস্টমারের চাহিদা বেশি এবং তাদের প্রেফারেন্স কেমন তা সেট করুন।
ডাইভার্স পেমেন্ট অপশন : ডিজিটাল ব্যাঙ্কিং সেবার আওতায় বিকাশ,রকেট, কার্ড পেমেন্ট ইত্যাদির মাধ্যমে আপনার ফি আদায় এর ব্যবস্থা রাখুন, এতে কাস্টমার ঝামেলাবিহীনভাবে পেমেন্ট করতে পারবেন।
Exclusive অফার : শুধুমাত্র সাবস্ক্রিপশন রয়েছে এমন কাস্টমারদের জন্য বিশেষ অফার,ডিসকাউন্ট রাখুন,এতে নতুন কাস্টমার উৎসাহিত হয়।
কাস্টমার ফিডব্যাক : নিয়মিত (সাপ্তাহিক বা মাসিক) কাস্টমারদের থেকে ফিডব্যাক গ্রহণ করুন এবং তা কাজে লাগিয়ে ব্যবসাকে আরো উন্নত করুন।
পরিশেষ
ডিজিটাল যুগে ছোট ব্যবসার জন্য Subscription Model একটি টেকসই ব্যবসায়িক কৌশল। কেননা এককালীন সার্ভিসে অনেক কাস্টমারই আর আরোহী নন। তাছাড়া এটি আয় স্থায়ী করে এবং একই সাথে কাস্টমার ধরে রাখে। তবে সঠিক পরিকল্পনা, কাস্টমার ফ্রেন্ডলি সেবা এবং প্রযুক্তিগত প্রস্তুতি ছাড়া ছোট ব্যবসাকে আরো বড় পরিসরে নেওয়া কঠিন হতে পারে।
তাই বলা যায়, Subscription Model দিয়ে ছোট ব্যবসা বড় করা সম্ভব,যদি তা কাস্টমারের আস্থা ও সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
প্রশ্নোত্তর (F&Q)
১. Subscription Model কীভাবে ছোট ব্যবসার জন্য লাভজনক হতে পারে?
Subscription Model ছোট ব্যবসাকে স্থায়ী আয়, গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক, এবং ক্যাশফ্লো ব্যবস্থাপনা সহজ করে দেয়। এতে ব্যবসার ঝুঁকি কমে যায় এবং নিয়মিত আয়ের নিশ্চয়তা থাকে।
২. Subscription Model চালু করতে কী কী প্রয়োজন?
প্রথমত, সহজ পেমেন্ট সিস্টেম (যেমন bKash, Nagad, কার্ড), গ্রাহক-বন্ধব সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, কাস্টমার সাপোর্ট সিস্টেম এবং ডেটা অ্যানালিটিক্স টুল দরকার। এগুলো ছাড়া সাবস্ক্রিপশন মডেল সফলভাবে চালানো কঠিন।
৩. বাংলাদেশে কোন ধরনের ব্যবসা Subscription Model দিয়ে বাড়ানো সম্ভব?
বাংলাদেশে কফি শপ, জিম মেম্বারশিপ, অনলাইন কোর্স, OTT প্ল্যাটফর্ম, এবং ই-কমার্স (যেমন মাসিক গ্রোসারি ডেলিভারি) Subscription Model দিয়ে দ্রুত বড় করা সম্ভব। কারণ গ্রাহকরা এসব সেবা নিয়মিতভাবে ব্যবহার করতে আগ্রহী
তথ্যসূত্র :



