spot_imgspot_imgspot_imgspot_img

২০২৫ সালে বিনিয়োগের জন্য সবচেয়ে লাভজনক ৫টি সেক্টর

লেখকঃ নুজহাত জাহান নিহান

২০২৫ সালে বিনিয়োগকারীদের জন্য সঠিক খাত বেছে নেওয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়ন, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা বাংলাদেশের বাজারকে নতুনভাবে গড়ে তুলছে। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী বছর কয়েকটি নির্দিষ্ট খাত অন্যগুলোর তুলনায় দ্রুত বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে বেশি মুনাফার সুযোগ তৈরি করবে।

BIDA-র ২০২৫ সালের শীর্ষ বিনিয়োগ খাত হিসেবে নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থব্যবস্থা, তৈরি পোশাক এবং কৃষি প্রক্রিয়াকরণকে সমর্থন করা হয়েছে, যা বিনিয়োগকারীদের দৃষ্টিতে আকর্ষণীয় খাত হিসেবে রূপ নিচ্ছে। 

পাশাপাশি, World Bank Group-এর Country Private Sector Diagnostic (CPSD) প্রতিবেদনে উল্লেখ রয়েছে,উচ্চ-পুনর্নবীকরণ পোশাক (green RMG), মধ্যবিত্ত পরিবারের আবাসন, পেইন্ট ও ডাই, এবং ডিজিটাল আর্থিক সেবার মতো খাতগুলোতে সার্বিক সংস্কার প্রবর্তন করলে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। 

তথ্যপ্রযুক্তি (ICT) এবং সফটওয়্যার

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাত দ্রুত বিকাশ লাভ করছে, বিশেষ করে “ডিজিটাল বাংলাদেশ” উদ্যোগের কারণে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এ খাত থেকে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় আসতে পারে।

গুরুত্বপূর্ণ দিকগুলো-

  • বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষ ফ্রিল্যান্সিং হাবগুলোর মধ্যে অন্যতম, যেখানে Upwork ও Fiverr–এর মতো প্ল্যাটফর্মে আইটি-সংক্রান্ত কাজ সবচেয়ে বেশি।
  • ফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, এআই বিশেষজ্ঞ ও সাইবারসিকিউরিটি এক্সপার্টদে চাহিদা দ্রুত বাড়ছে।
  • সরকারের হাই-টেক পার্ক প্রকল্প ২০২৫ সালের মধ্যে প্রায় ৩ লক্ষ আইটি-সম্পর্কিত চাকরি তৈরি করবে।

সুযোগ ও সম্ভাবনা

আইটি খাতে যারা প্রোগ্রামিং, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশন এর দক্ষতা অর্জন করেছেন, তাদের জন্য অপেক্ষা করছে উচ্চ বেতনের চাকরি ও উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ।

নবায়নযোগ্য জ্বালানি

বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি নীতি অনুযায়ী ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ প্রায় ৪০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপন্ন হবে এ জন্যা বছরে $1.5–1.7 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন। গ্লোবাল ও স্থানীয়ভাবে সবুজ শক্তির চাহিদা বাড়ছে। সৌর, বায়ু এবং বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ আগামীতে একটি স্থায়ী বাজার তৈরি করবে।

মূল সুবিধা- 

  • দীর্ঘমেয়াদে কম খরচে বিদ্যুৎ
  • পরিবেশবান্ধব সমাধান
  • সরকারি প্রণোদনা ও নীতি সহায়তা

তৈরি পোশাক ও টেক্সটাইল (RMG & Textile)

RMG খাত বাংলাদেশের রপ্তানি রোজগারে সবচেয়ে বড় অবদান রাখে। উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে তৈরি পোশাক (RMG) শিল্পকে ধরা হয়। ১৯৮৩-৮৪ সালে, বাংলাদেশের মোট রপ্তানির মধ্যে পোশাকের অংশ ছিল মাত্র ৪% এর কম। এক দশকের মধ্যেই এটি বৃদ্ধি পেয়ে ৬০%-এ পৌঁছায় এবং ২০২২-২৩ সালে সর্বোচ্চ ৮৪% পর্যন্ত উঠে (RMG Bangladesh, ২০২৪)।

স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যালস

উন্নয়ন ও বিনিয়োগ পরিকল্পনা- 

  • “ওয়ান ফার্মা” আগামীতে ১০টি দেশে রপ্তানি সম্প্রসারণ করবে।
  • ইতিমধ্যেই আফগানিস্তান, মায়ানমার ও শ্রীলঙ্কায় রপ্তানি শুরু হয়েছে।
  • ক্যান্সারের বায়োটেক ওষুধ উৎপাদনের জন্য উন্নত যন্ত্রপাতি স্থাপন
  • যুক্তরাষ্ট্রে ক্যান্সারের ওষুধ রপ্তানি।
  • ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ পরিকল্পনা রয়েছে।

সুযোগ- 

  • স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগ নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তাদের জন্য উচ্চ রিটার্ন এবং বৈদেশিক বাজারে প্রবেশের সুযোগ দেয়।
  • দেশীয় উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণ অর্থনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।

ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স (Electronics & Consumer Goods Manufacturing)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর তথ্য অনুযায়ী, দেশের ইলেকট্রনিক এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি খাত ২০২৫ সালের মধ্যে ১২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ভোক্তা ইলেকট্রনিকস খাত ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

BIDA জানিয়েছে, এই শিল্প বছরে প্রায় ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে এবং ২০২৫ সালে প্রায় ১২ বিলিয়ন ডলারের আকারে পৌঁছাবে। ২০২০ সালে ভোক্তা ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক যন্ত্রপাতির বাজার প্রায় ২.৪ বিলিয়ন ডলার ছিল এবং ২০৩০ সালের মধ্যে এটি ১০ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে জনপ্রিয় ভোক্তা ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্যগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার।

আগে এসব পণ্য সম্পূর্ণরূপে আমদানি নির্ভর ছিল, কিন্তু গত দশ বছরে বাংলাদেশে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ধারাবাহিক নীতি সমর্থনের ফলে দেশটিতে বড় আকারের বিনিয়োগ এসেছে, যা একটি প্রতিযোগিতামূলক স্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিক শিল্প গঠনে সহায়ক হয়েছে।

বর্তমানে দেশীয় উৎপাদকরা স্যামসাং ও এলজি-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে।

আরো পড়ুন-আইটি সেক্টরে একসাথে ছাঁটাই ও নিয়োগ—এর পেছনের কারণ কী?

Crisis-Ready Supply Chain: বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কি ঘুরে দাঁড়াচ্ছে?

২০২৫ সালে বিনিয়োগের জন্য বাংলাদেশের বাজারে অসংখ্য সুযোগ তৈরি হচ্ছে। তবে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক খাত নির্বাচন এবং ঝুঁকি ব্যবস্থাপনা। তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও টেক্সটাইল  , স্বাস্থ্যসেবা এবং  ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স এই পাঁচটি খাত আগামী বছর শুধু লাভজনকই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্নঃ ২০২৫ সালে কোন সেক্টরে সবচেয়ে দ্রুত বৃদ্ধি হবে?
উত্তরঃ ICT এবং নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশ্নঃ স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ?
উত্তরঃ  বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে।

প্রশ্নঃএই সেক্টরগুলো কেন ২০২৫ সালের জন্য বিশেষভাবে লাভজনক?
উত্তরঃ বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিকাশ, জলবায়ু নীতি উন্নয়ন ও আর্থিক সেবা অটোমেশনের কারণে এগুলো ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে।

প্রশ্নঃ RMG সেক্টরে বিনিয়োগের কী প্রধান সুবিধা?

উত্তরঃ  এটি প্রচুর রফতানী আয় সৃষ্টি করে এবং দক্ষ শ্রমশক্তি ও সরকারী সহায়তায় লাভজনক পরিবেশ তৈরি হয়

প্রশ্নঃ IT সেক্টরের বৃদ্ধি কেন উল্লেখযোগ্য?

উত্তরঃ  ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ ও বিশ্বব্যাপী ফ্রিল্যান্স বিকাশের কারণে IT রফতানি দ্রুত বাড়ছে

প্রশ্নঃ নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগে কর সুবিধা আছে?

উত্তরঃ  হ্যাঁ, নবায়নযোগ্য শক্তি প্রকল্পে দীর্ঘ মেয়াদী কর মুক্তি ও বিনিয়োগ সুবিধা রয়েছে

তথ্যসূত্র

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির...

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন)...

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...

১০ টাকার পার্সেল, ৪৮ ঘণ্টার ডেলিভারি: কুরিয়ার বাজারে কি নতুন ঝড় তুলছে ডাক বিভাগ?

নিজস্ব প্রতিবেদকঢাকা, ০৪ জুলাই ২০২৬: বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে চালু হওয়া নতুন স্পিড পোস্ট পার্সেল সার্ভিস দেশের লজিস্টিকস ও ই-কমার্স খাতে নতুন...