spot_imgspot_imgspot_imgspot_img

Crisis-Ready Supply Chain: বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কি ঘুরে দাঁড়াচ্ছে?

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ মোহাম্মদ ইব্রাহিম 

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় গার্মেন্টস খাতকে।। কিন্তু গত কয়েক বছরে এই খাতটি একাধিক সংকটের মুখোমুখি হয়েছে। COVID-19 মহামারী থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং স্থানীয় রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে এক চরম পরীক্ষার মধ্য দিয়ে গেছে আমাদের গার্মেন্টস শিল্প। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আমাদের সাপ্লাই চেইন কতটা সংকট প্রস্তুত? রিকওভারি কোন পর্যায়ে আছে?

বাংলাদেশ গার্মেন্টস খাতের সংকটকালীন চিত্র

২০২৪ সালে বাংলাদেশের গার্মেন্টস খাত তীব্র চাপের মধ্যে ছিল। বছরের শুরুতেই অর্ডার বাতিল, গ্যাস সংকট এবং বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। BGMEA-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে কারখানাগুলো তাদের উৎপাদন ক্ষমতার মাত্র ৭০% ব্যবহার করতে পেরেছিল। একই সময়ে শ্রমিক অসন্তোষ এবং বেতন বৃদ্ধির দাবি পরিস্থিতি আরও জটিল করে তোলে।

Recovery Status

২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে RMG রপ্তানি আয় ১২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত সেক্টরটি ১৬.১ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করেছে। মার্কিন এবং ইউরোপীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে বিশেষজ্ঞরা আশাবাদী যে ২০২৫ সালের প্রথমার্ধে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।

রিকভারি ক্ষেত্রঅগ্রগতি
অর্ডার পুনরায় পাওয়া৮০% এর বেশি পুরাতন ব্র্যান্ড পুনরায় অর্ডার দিয়েছে
নতুন বাজার সম্প্রসারণজাপান, কোরিয়া, চিলি, অস্ট্রেলিয়ায় প্রবেশ বৃদ্ধি
প্রযুক্তি গ্রহণ৫০০+ কারখানায় ERP ও ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম
গ্রীন ফ্যাক্টরি২০৫টি LEED সার্টিফায়েড গ্রীন ফ্যাক্টরি (বিশ্বে সর্বোচ্চ)
শ্রমিক দক্ষতা উন্নয়নILO ও BGMEA এর যৌথ প্রশিক্ষণ কার্যক্রম চালু

Crisis-Ready Supply Chain: ধারণা ও প্রয়োগ

Crisis-Ready Supply Chain মানে এমন একটি সাপ্লাই চেইন যা যেকোনো সংকটের মুখে দ্রুত অভিযোজন করতে পারে।বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন এই কাঠামো তৈরি করতে ধীরে ধীরে উদ্যোগ নিচ্ছে।

বড় কারখানাগুলো ERP, RFID, cloud inventory tools ব্যবহার শুরু করেছে। মাল্টি-সোর্সিং কৌশল গ্রহণ করে চীনের বিকল্পে ভারত, ভিয়েতনাম থেকে কাঁচামাল আনছে। অনেকে supply chain visibility বাড়াতে 3rd party logistics partner নিয়োগ দিয়েছে।

চ্যালেঞ্জ এখনও কোথায় রয়ে গেছে?

বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এখনও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। কাঁচামালের অভাব এবং নিম্নমানের আমদানিকৃত কাঁচামাল সমস্যার অন্যতম কারণ। দক্ষ শ্রমিকের অভাব – ৮০ শতাংশ শ্রমিক অশিক্ষিত ও অনভিজ্ঞ। এছাড়াও বিদ্যুৎ সমস্যা, রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য – মাত্র ৮-১২টি আইটেম রপ্তানি হয় যেখানে আন্তর্জাতিক বাজারে ১১৫-১২০টি আইটেমের চাহিদা রয়েছে।

সফল উদাহরণ 

বাংলাদেশে গ্রিন টেক্সটাইল লিমিটেড বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। LEED প্ল্যাটিনাম সনদে ১১০ নম্বরের মধ্যে ১০৪ নম্বর অর্জন করেছে। এই কারখানাটি পানি ব্যবহারে ৬৫ শতাংশ দক্ষতা অর্জন করেছে এবং পরিবেশগত তাপমাত্রা ১০ শতাংশ কমিয়েছে।

ভবিষ্যৎ সুপারিশ ও করণীয় 

  • কারখানাগুলোতে স্মার্ট প্রযুক্তি (AI, IoT) দ্রুত চালু করা
  • শ্রমিক ও ম্যানেজমেন্টদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ
  • SME উদ্যোক্তাদের জন্য সরকারিভাবে টেক-সাপোর্ট ও সহজশর্তে ঋণ
  • Supply Chain Risk Monitoring System চালু করা
  • পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনে আরও জোর দেওয়া

বাংলাদেশের গার্মেন্টস শিল্প সংকট থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। Crisis-Ready Supply Chain গড়ে তোলার মাধ্যমে এই সেক্টর ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য অর্জনে টেকসই প্রযুক্তি, পরিবেশবান্ধব উৎপাদন এবং দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা অপরিহার্য।

তথ্যসূত্রঃ 

  1. https://apparelresources.com/business-news/sourcing/rmg-sector-faces-setback-optimistic-2025-recovery/
  2. https://www.newsbangla24.com/economy/221088/Green-textile-is-the-most-eco-friendly-factory-in-the-world

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...