spot_imgspot_imgspot_imgspot_img

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি, নিহতদের ৬ জন একই পরিবারের

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি করপোরেট ডেস্ক

কক্সবাজার, ১৭ অক্টোবর ২০২৬: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দগ্ধ আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে পাঠান।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। এখন পর্যন্ত ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মাহমুদ সোহেল তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১) ও তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯)। অন্যরা হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, রিসোর্টের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, একই পরিবারের ৩ জন

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এ...

বকেয়া বেতন ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল উত্তরা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬: বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত...

বিএসআরএমের দুই কোম্পানির রেকর্ড ব্যবসা ২৩,৯৪৪ কোটি টাকা, মুনাফা বেড়েছে ২৫%

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: ২০২৫–২৬ অর্থবছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি। এ সময়ে কোম্পানি দুটির...

অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণসহায়তা পেতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বাংলাদেশ

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির...