spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশের গ্রামে ই-কমার্স ব্যবসা শুরু করবেন কীভাবে? সম্ভাবনা ও চ্যালেঞ্জ

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ মুসাররাত খান

ই-কমার্স হলো তথ্যপ্রযুক্তি নির্ভর একটি খাত, যা সরকারের “ডিজিটাল বাংলাদেশ’ ভিশন বাস্তবায়ন করছে। বাংলাদেশে ই-কমার্স দীর্ঘদিন ধরে মূলত ঢাকা ও শহরকেন্দ্রিক ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে কভিড-পরবর্তী সময়ে ই কমার্স এর চিত্র দ্রুত বদলে গেছে। 

এখন ই-কমার্স শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে গ্রামীণ এলাকাগুলোতেও পৌঁছে যাচ্ছে এই ব্যবস্থা। এই সুযোগ ব্যবস্থা গ্রামাঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং স্থানীয় অর্থনীতিতে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

কোভিড-পরবর্তী সময়ে পরিবর্তন 

কোভিড ১৯ এর সময় কাজের সূত্রে গ্রাম থেকে শহরে আসা মানুষগুলো কাজ হারিয়ে ফেলে। যার ফলে অনেক মানুষ গ্রামে ফিরে গিয়েছিলেন এবং বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন। এ সময় অনলাইন ব্যবসার সহজলভ্যতা ও প্রযুক্তির অগ্রগতি কারণে অনেকেই ই-কমার্সের দিকে ঝুঁকে পড়েন। এতে করে একদিকে যেমন স্থানীয় পণ্য বিক্রি নতুন বাজার সৃষ্টি হয়েছে, অন্যদিকে গ্রামীণ প্রেক্ষাপটে অনেক উদ্যোক্তাও তৈরি হয়েছে।

প্রযুক্তি সহায়তা

গ্রামীণ ই-কমার্স বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রযুক্তি। 

  • মোবাইল ব্যাংকিং: বিকাশ, নগদ, রকেটের মতো ই-সেবা গ্রামীণ জনগণের আর্থিক লেনদেনে সহজ করে তুলেছে। 
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং: ফেসবুক পেইজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে অনেকেই নিজস্ব পণ্য প্রচার করছেন।
  • লোকাল ডেলিভারি সিস্টেম: ekshop বা স্থানীয় কুরিয়ার সেবাগুলো গ্রামের জনগণের কাছেও পণ্য পৌঁছানো সম্ভব করে তুলেছে।

আরোও পড়ুন: বাসায় বসে ডাক্তার দেখানো সার্ভিস কত জনপ্রিয়? 

ই-কমার্স: বাংলাদেশ প্রেক্ষাপটে তুলনামূলক টেবিল:

বিষয়বস্তুশহরকেন্দ্রিক ই-কমার্সগ্রামীণ ই-কমার্স
প্রধান প্ল্যাটফর্মDaraz, Pickaboo, Ajkerdeal, RokomariekShop, Facebook Page/Group, UDC-based Marketplace
লক্ষ্যবস্তু বাজারমধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতাস্থানীয় ও শহরের পাইকারি/ক্রেতা
বিক্রিত পণ্যের ধরনইলেকট্রনিক্স, পোশাক, কসমেটিক্সকৃষিপণ্য, হ্যান্ডিক্র্যাফট, হোমমেড খাবার
ডেলিভারি সিস্টেমপ্রফেশনাল কুরিয়ার (Pathao, RedX, Paperfly)লোকাল কুরিয়ার/পোস্ট, UDC, ekShop লোকাল এজেন্ট
পেমেন্ট পদ্ধতিমোবাইল ব্যাংকিং, কার্ড, ক্যাশ অন ডেলিভারিপ্রধানত বিকাশ, নগদ, অথবা হাতে হাতে লেনদেন
উদ্যোক্তার ধরনশিক্ষিত, শহর-ভিত্তিক তরুণ উদ্যোক্তাক্ষুদ্র নারী উদ্যোক্তা, প্রবাস ফেরত, কৃষক পরিবার
চ্যালেঞ্জসমূহকাস্টমার রেটেনশন, বড় প্রতিযোগিতাডিজিটাল দক্ষতা, লজিস্টিক সমস্যা, মান নিয়ন্ত্রণ
সম্ভাবনানতুন ব্র্যান্ড তৈরি, এক্সপোর্ট সম্ভাবনাচাকরির বিকল্প, নারীর ক্ষমতায়ন, স্থানীয় অর্থনীতি উন্নয়ন
সরকারী সহযোগিতাসীমিত (নীতিগত সহায়তা)উচ্চ (a2i, ekShop, প্রশিক্ষণ প্রোগ্রাম)

বাস্তব উদাহরণ 

• কৃষি পণ্য যেমন মৌসুমী ফলমূল ও শাকসবজি ই-কমার্স প্ল্যাটফর্মে স্থান পেয়েছে এবং সরাসরি শহরে পাঠানো সম্ভব হচ্ছে।

• নারী উদ্যোক্তারা এখন ঘরে বসেই বিভিন্ন ধরনের হাতের কারুকার্য, হ্যান্ডিক্র্যাফট, জামা কাপড়, হোম ডেকর এবং পিঠা পুলি তৈরি করে অনলাইনে বিক্রি করছে। 

• ekshop বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তারা জাতীয় পর্যায়ের মার্কেটপ্লেসে যুক্ত হচ্ছেন।

চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা 

গ্রামীণ ই-কমার্স বিস্তারে বিভিন্ন সুযোগের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে:

• পণ্যের মান নিয়ন্ত্রণ ও পণ্য রিটার্ন ব্যবস্থা এখনো অনেক দুর্বল।

• অনেক উদ্যোক্তার ডিজিটাল দক্ষতা নেই, তাই প্রশিক্ষণের দরকার।

• সরকারি সহায়তা এবং পরামর্শমূলক সেবা পেলে সম্ভাবনা আরোও বড় হতে পারে।

পরিশেষে বলা যায়, গ্রামীণ ই-কমার্স এখন আর কেবল একটি সম্ভাবনা নয়, এটি বাস্তবতা। এটি শুধুমাত্র আয়ের উৎস নয়, বরং নারী উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ পণ্যের মূল্য সংযোজন এবং দেশীয় অর্থনীতির ভারসাম্য রক্ষার্থে একটি কার্যকর মাধ্যম হতে পারে। সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে গ্রামীণ ই-কমার্স বাংলাদেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে।

আরোও পড়ুন: ই-কমার্স শুরু করছেন? এই লিগ্যাল বিষয়গুলো না জানলেই বিপদ! 

প্রশ্নোত্তর পর্বঃ

  • ই-কমার্স বলতে কী বোঝায়?

উত্তর: ই-কমার্স হলো ইলেকট্রনিক মাধ্যমে, বিশেষত ইন্টারনেট ব্যবহার করে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া। এটি অনলাইন দোকান, ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে।

  • গ্রামীণ ই-কমার্সের সবচেয়ে বড় সুবিধা কী?

উত্তর: স্থানীয় পণ্য যেমন হস্তশিল্প, কৃষিপণ্য বা ঘরে তৈরি খাবার অনলাইন মাধ্যমে শহরের বড় বাজারে পৌঁছানো যায়, ফলে উদ্যোক্তা আয় করতে পারেন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়।

  • ই-কমার্স করতে হলে গ্রামে কী কী দরকার?

উত্তর: মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ। বিকাশ/নগদ অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় পেজ বা প্ল্যাটফর্ম ব্যবহার করার দক্ষতা। স্থানীয় কুরিয়ার বা ডেলিভারি সাপোর্ট।

  • ekShop কী এবং এটা কীভাবে কাজ করে?

উত্তর: ekShop হলো সরকারি (a2i) উদ্যোগের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তারা অনলাইনে পণ্য বিক্রি করতে পারেন এবং দেশব্যাপী পৌঁছাতে পারেন।

  • সরকারের কী ভূমিকা রয়েছে?

উত্তর: সরকার ekShop, UDC, প্রশিক্ষণ প্রোগ্রাম ও উদ্যোক্তা সহায়তার মাধ্যমে ই-কমার্সে গ্রামীণ অংশগ্রহণ বাড়াচ্ছে। এতে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে সহায়তা হচ্ছে।

তথ্যসূত্র:

ব্যবসা সম্পর্কে আরও তথ্য পেতে: https://thedailycorporate.com/category/business-talk/

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...