লেখকঃ নিশি আক্তার
ঢাকা | ৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “Dhaka Modest Fashion Expo (DMFE)”যা দেশের মডেস্ট ফ্যাশন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর এবং ইন্ডাস্ট্রি লিডারদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এক্সপোটি অনুষ্ঠিত হবে ঢাকার অভিজাত ভেন্যু Radisson Blu Dhaka Water Garden-এ আগামী ১৫ ও ১৬ মে।
এই এক্সপোতে থাকছে কিউরেটেড ব্র্যান্ড শোকেস, রানওয়ে ফ্যাশন প্রদর্শনী, ইনফ্লুয়েন্সার এনগেজমেন্টসহ মডেস্ট ও হালাল ফ্যাশন ইকোসিস্টেমকে শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ। আয়োজকরা মনে করছেন, এটি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এছাড়াও, আগ্রহী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য স্পন্সরশিপ ও স্টল বুকিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
হটলাইন নম্বর: (০১৯৪৪-৮৩৩৯৭১)
মডেস্ট ফ্যাশনের এই নতুন যাত্রায় অংশ নিয়ে দেশের ফ্যাশন খাতকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এই আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে মডেস্ট ফ্যাশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকরা সকল আগ্রহী অংশগ্রহণকারীকে এই এক্সপোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তথ্যসূএ: Dhaka Modest Fashion Expo




