spot_imgspot_imgspot_imgspot_img

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি করপোরেট ডেস্ক

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (IsDB) সঙ্গে ১.০০০৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হওয়ার কথা রয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের তথ্যমতে, রাজধানীর সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে চুক্তিটি সই হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলায়মান আল জাসের।

ঋণের সুদহার ৫.৪৫ শতাংশ

ইআরডির নথি অনুযায়ী, ইআরএল সম্প্রসারণ প্রকল্পের জন্য IsDB-এর অর্থায়ন দুটি পৃথক সুবিধার আওতায় দেওয়া হবে। এর মধ্যে Forward Lease 1-এর আওতায় ৫২০.৫৯ মিলিয়ন ডলার এবং Forward Lease 2-এর আওতায় ৪৮৩.১০ মিলিয়ন ডলার দেওয়া হবে। প্রথম সুবিধার অধীনে আরও ৬ লাখ ডলারের কারিগরি সহায়তা অনুদান রয়েছে।

তবে ঋণটির অর্থায়ন ব্যয় তুলনামূলকভাবে বেশি। মোট মার্কআপ হার ৫.৪৪৬২৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ইআরডির হিসাব অনুযায়ী, ৫ জুলাই ২০২৬ তারিখের ছয় মাস মেয়াদি Term SOFR-এর ৩.৮৪৬২৭ শতাংশ হারের সঙ্গে ১.৬০ শতাংশ পয়েন্ট স্প্রেড ও ঝুঁকি প্রিমিয়াম যোগ করে এই হার নির্ধারণ করা হয়েছে।

ঋণের মোট মেয়াদ ২০ বছর, যার মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড। পরবর্তী ১৫ বছরে অর্ধবার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে।

এই অর্থায়নের গ্র্যান্ট এলিমেন্ট ঋণাত্মক হওয়ায় ইআরডি এটিকে ‘Highly Non-Concessional’ বা কঠোর শর্তের ঋণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

বছরে ৪৫ লাখ টন তেল পরিশোধনের সক্ষমতা

বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক পরিশোধন সক্ষমতা ১৫ লাখ টন। দ্বিতীয় ইউনিট নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্প শেষ হলে সক্ষমতা আরও ৩০ লাখ টন বেড়ে মোট ৪৫ লাখ টনে উন্নীত হবে।

অর্থাৎ, প্রকল্প বাস্তবায়নের পর দেশের প্রধান এই তেল শোধনাগারের বর্তমান পরিশোধন সক্ষমতা প্রায় তিন গুণ হবে।

এর ফলে দেশে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে এবং ডিজেল, পেট্রলসহ পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো এবং দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।

প্রকল্প ব্যয় ৪,৪৬৫ কোটি টাকা কমেছে

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩১,০০০.৫৭ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ১৮,৫৬৬.৭৪ কোটি টাকা, আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজস্ব তহবিল থেকে দেবে ১২,৪৩৩.৮৩ কোটি টাকা

প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০৩০ পর্যন্ত।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি শর্তসাপেক্ষে অনুমোদন দেয়। সে সময় প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৫,৪৬৫ কোটি টাকা

পরবর্তী সময়ে বিস্তারিত পর্যালোচনা ও মূল্যায়নের পর প্রকল্প ব্যয় ৪,৪৬৫ কোটি টাকা কমিয়ে ৩১,০০০.৫৭ কোটি টাকা নির্ধারণ করা হয়।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতার বড় ধরনের সম্প্রসারণ শুধু দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়াবে না, বরং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামার প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতাও বাড়াতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...

উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ৩,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

কৃষি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে অর্থায়ন করবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো ঢাকা, ৩১ আগস্ট: দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০...