spot_imgspot_imgspot_imgspot_img

বাজেটের আগে ৯ম পে স্কেল বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা

spot_imgspot_imgspot_imgspot_img

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগেই ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে একটি বড় পরিসরের কর্মসূচি আয়োজন করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। বর্তমান বাস্তবতায় স্বল্প বেতনে সংসার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি করা হয়।

সংগঠনটির অভিযোগ, গত ১১ বছরে নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি, যদিও এই সময়ের মধ্যে দুটি পে স্কেল বাস্তবায়নের কথা ছিল। এদিকে, বেতন বৃদ্ধি ছাড়াই বাজারে দ্রব্যমূল্য বেড়েই চলেছে—যা কর্মচারীদের জীবনমানকে আরও সংকুচিত করেছে।

এছাড়া, বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও সরকারি কর্মচারীদের স্বার্থে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করা হয়। সংগঠনটির মতে, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে ৯ম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হতে পারে।

তাই দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়া, তিনটি টাইম স্কেল পুনর্বহাল এবং শতভাগ পেনশন সুবিধা বজায় রেখে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

৭ রোগে আক্রান্ত ৬৫ হাজার রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেবে সরকার

ক্যানসার, কিডনি রোগসহ সাত ধরনের জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে...

৫০ হাজার কৃষককে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের উদ্যোগ ব্র্যাক ব্যাংকের

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের প্রাতিষ্ঠানিক ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।...

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে দেশের ২জি মোবাইল নেটওয়ার্ক

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ...

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, একই পরিবারের ৩ জন

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এ...