spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

ব্র্যাক ব্যাংক পিএলসির কর্পোরেট ও কমার্শিয়াল ব্যাংকিংয়ের নেতৃত্বে আসিফ বিন ইদ্রিস

লেখকঃ নুজহাত জাহান নিহান

ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে মো. আসিফ বিন ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে। গেল বছরের ৩০ ডিসেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। তিনি একই সঙ্গে ব্যাংকটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকিং খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফর্মেশনে বিশেষ দক্ষতার জন্য পরিচিত।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও কর্পোরেট গ্রাহক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ব্যবসা বৃদ্ধি ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখেন।

এই নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

Source – bangla bd news 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img

Latest article

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও হলেন শেখ রকিবুল করিম

লেখকঃ নিশি আক্তার  ঢাকা ২২ জানুয়ারি ২০২৬ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)-এর অনুমোদনক্রমে শেখ রকিবুল করিম, এফসিএ (FCA), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর...

উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে সিলেটে ব্যাংক এশিয়ার উদ্যোগ

লেখকঃ নুজহাত জাহান নিহান সিলেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত...

বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ

লেখকঃ নিশি আক্তার  বাংলাদেশ বিমানবাহিনী ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় অফিসার ক্যাডেট হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা...

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট

স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এই বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে। বিশেষ করে ফাউন্ডেশন, কলাম, বীম ও ছাদ ঢালাইয়ের...