spot_imgspot_imgspot_imgspot_img

কোরিয়া ভিসা আবেদন আরও সহজ করতে ঢাকায় চালু হচ্ছে নতুন কেন্দ্র

spot_imgspot_imgspot_imgspot_img
সাধারণ ভিসার আবেদন ও পাসপোর্ট সংগ্রহের কার্যক্রম নতুন কেন্দ্রে স্থানান্তরিত হবে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

ঢাকা: বাংলাদেশে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (Korea Visa Application Centre–KVAC) চালু করতে যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূতাবাস।

নতুন কেন্দ্র চালুর পর থেকে সাধারণ ভিসার আবেদন জমা দেওয়া এবং পাসপোর্ট সংগ্রহের কার্যক্রম একচেটিয়াভাবে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট পাসপোর্ট ইস্যুর কার্যক্রম আগের মতোই দূতাবাস সরাসরি পরিচালনা করবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রটি ঢাকার কেমাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের প্লট ৮০, ব্লক বি, ২য় তলা, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে অবস্থিত।

দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় সাধারণ ভিসা আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রক্রিয়া ও কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে—এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।

তবে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-সংক্রান্ত সেবাগুলো আগের মতোই কোরিয়ান দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা ফি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

সম্ভাব্য ভিসা আবেদনকারীদের সর্বশেষ নির্দেশনা ও আপডেট নিয়মিত অনুসরণ করে আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...