আপনার টিমে এমন কেউ কি আছে—যে কখনো complain করে না, অফিসে নিয়মিত আসে, সব কাজ ঠিকঠাক করে, অথচ হঠাৎ একদিন বলে বসে, “I’m resigning”? আপনি shocked। ভাবছেন, সব তো ঠিকই চলছিল!
এটাই হচ্ছে hidden resignation—কর্মীরা বাইরে থেকে ঠিকই আছেন, কিন্তু ভেতরে ভেতরে তারা অন্য চাকরির খোঁজে আছেন। তারা চুপচাপ LinkedIn profile update করছেন, recruiters এর সাথে কথা বলছেন, interview দিচ্ছেন—আর আপনি কিছুই টের পাচ্ছেন না।
এই “hidden resignation” এর মূল কারণ কী?
১. Appreciation-এর অভাব
আমরা অনেক সময় ধরে নেই—”চাকরি দিচ্ছি, তাই ওরা কাজ করবে”। কিন্তু একজন কর্মীকে retain করতে হলে তাকে জানতে দিতে হবে, you value their effort. শুধু বছর শেষে একটা bonus দিয়ে সেটা হয় না।
২. ক্যারিয়ারে কোনো clear direction নেই
অনেক কর্মী এক জায়গায় আটকে যায়। কোনো mentorship নেই, স্কিল আপগ্রেড করার সুযোগ নেই, next level-এ যাওয়ার roadmap নেই। তখন তারা ভাবে—”Am I just wasting my time?”
৩. চাপ কিন্তু care নেই
টাইট deadline, ১০টা মিটিং, বাড়ি ফিরেও কাজ—এই culture সবার জন্য sustainable না। যদি mental wellness-এর জায়গায় silence থাকে, employee quietly exit-এর দিকে এগিয়ে যায়।
৪. Misalignment with values
যখন একজন কর্মী দেখে, company তাদের value করে না বা leadership-এ trust নেই, তখন loyalty ভেঙে পড়ে। তারা বোঝে—“This isn’t where I belong.”
এই সমস্যা কীভাবে ধরবেন বা সমাধান করবেন?
আপনি যত আগে বুঝবেন, তত ভালো। তাই কিছু পরিবর্তন জরুরি—
- টিমের সাথে open conversation করুন। শুধু “কাজ শেষ হয়েছে?” না—“কেমন লাগছে?” জিজ্ঞেস করুন।
- সবার জন্য না হোক, অন্তত key employees-এর জন্য clear growth plan বানান।
- Workload-balanced environment তৈরি করুন। এটা এখন শুধু luxury না, retention strategy।
বাংলাদেশে hidden resignation কি বাস্তব?
একটি সাম্প্রতিক survey অনুযায়ী, ঢাকার অনেক mid-level professionals–এর মধ্যে প্রায় ৫১%-৫৫% বর্তমানে actively চাকরি খুঁজছেন, অথচ তারা present job-এ perform করেই যাচ্ছেন। এই “loyal but looking” mindset আমাদের workplace-এ নতুন না, কিন্তু আজকের সময়ের জন্য এটা অনেক বেশি critical।
শেষ কথা
loyalty এখন আগের মতো lifetime contract না। এটা দুইপক্ষের understanding-এর উপর দাঁড়িয়ে থাকে। যদি আপনি ভেবেই নেন—“ও তো কখনো কিছু বলে না, মানে খুশি”—তাহলে আপনি সবচেয়ে বড় mistake টা করছেন। শুনুন, বোঝার চেষ্টা করুন, আর মানুষের মতো আচরণ করুন। কারণ সাইলেন্ট রেজিগনেশন বোঝা যতটা কঠিন, তার ফলাফল সামলানো তার চেয়েও কঠিন।




