ডেস্ক রিপোর্ট | দ্য ডেইলি কর্পোরেট
দেশের খুচরা বাণিজ্যে উদ্ভাবন, প্রযুক্তি সংযোজন ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসরে ৬৪টি উদ্যোগ ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
ঢাকার Radisson Blu Water Garden-এ অনুষ্ঠিত এ আয়োজনে ২৬টি ক্যাটাগরিতে ৪০টি উইনার ও ২৪টি অনারেবল মেনশন দেওয়া হয়। ৫৩টি প্রতিষ্ঠানের ৩৪৭টি মনোনয়ন থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।
উল্লেখযোগ্য বিজয়ীরা
সেরা রিটেইল অর্গানাইজেশন অব দ্য ইয়ার
- Shwapno
বেস্ট রিটেইলার (ক্যাটাগরি ভিত্তিক)
- ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল: Sailor
- সুইট অ্যান্ড সেভরি: Mithai
- লাইফস্টাইল: Miniso Bangladesh
- ব্যাংকস: City Bank PLC.
- ইলেকট্রনিক্স: Singer Bangladesh Ltd.
- ফুটওয়্যার: Bata Shoe Company (Bangladesh) Ltd.
- রেস্টুরেন্ট: Tasty Treat
- রেস্টুরেন্ট (Honourable Mention): Domino’s Pizza Bangladesh
বিশেষ ক্যাটাগরি
- Most Innovative Retail Brand: Shwapno, Prime Bank PLC.
- Emerging Retailer of the Year: Electro Mart Limited
- Best Retail Strategy: International Distribution Company Bangladesh PLC., Singer Bangladesh Ltd.
- Best Retail Startup: PriyoShop
ডিজিটাল ও ইনোভেশন ক্যাটাগরি
- Grameenphone Ltd.
- bKash Limited
- Berger Paints Bangladesh Limited
- Software Shop Limited
আয়োজকদের মতে, দ্রুত পরিবর্তনশীল ভোক্তা আচরণ এবং প্রযুক্তিনির্ভর রিটেইল অভিজ্ঞতায় এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।
পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত হয় Bangladesh Retail Congress 2026, যেখানে দেশের রিটেইল খাতের ভবিষ্যৎ, ই-কমার্স এবং ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্ট নেতারা।





