spot_imgspot_imgspot_imgspot_img

লেডভ্যান্স বাংলাদেশ লিমিটেড এর বাণিজ্যিক কার্যক্রম শুরু, বৈদ্যুতিক উদ্ভাবনের নতুন যুগের সূচনা

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকার গুলশন-১, লেকশোর হাইটসে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে লেডভ্যান্স বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন
সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সরকারি, শিল্পখাতের অংশীজন এবং ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত
ছিলেন। এ আয়োজনের মাধ্যমে লেডভ্যান্স তার ব্যবসা আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশের
আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী আধুনিক বৈদ্যুতিক সমাধান প্রদানের একটি গুরুত্বপূর্ণ
মাইলফলক স্পর্শ করল।

জার্মানিতে শতবর্ষের ঐতিহ্য ধারণকারী OSRAM ও LEDVANCE-এর ইতিহাসিক ধারাবাহিকতা থেকে
লেডভ্যান্স বাংলাদেশ আধুনিক প্রযুক্তি, লাইটিং উন্নয়ন, গুণগত মান এবং আধুনিক জীবনযাত্রার চাহিদা
পূরণে উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে লেডভ্যান্স বিশ্বব্যাপী ৫০টিরও বেশি দেশে
নিজস্ব অফিস এবং ১৪০+ দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের বাজারে কার্যক্রম
শুরু করা কোম্পানির উচ্চমানের প্রযুক্তি, নির্ভরযোগ্যতা ও উদ্ভাবনী পণ্য দর্শনেরই প্রতিফলন।

ফিতা কাটার মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে লেডভ্যান্স ব্যবসায়িক সক্ষমতা নিয়ে উপস্থাপনা এবং
অভিজ্ঞতার আলোচনায় অংশ নেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মি. প্রিদ্ভান কাউ, রিজিওনাল
ম্যানোজার মি. ডেসস প্রজিটি ইয়ং
, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. তানভীর হিমান,
কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক অংশীজন এবং অতিথিরা। অংশগ্রহণমূলক এ অনুষ্ঠানে অতিথিরা
মতবিনিময়ের মাধ্যমে মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।

লেডভ্যান্স বাংলাদেশ খুব দ্রুতই দেশের লাইট ও ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজ শিল্পে অগ্রগতি বয়ে আনবে বলে
আশা করা হচ্ছে। পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নে
লেডভ্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যয়কে আরও শক্তিশালী করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...