spot_imgspot_imgspot_imgspot_img

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ সরকারের

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ২৬ আগস্ট ২০২৬: সরকারি উদ্যোগে কোনো খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি কর্মীদের দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। দক্ষতা ও প্রয়োজনীয় ভাষাজ্ঞান অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার জন্য কর্মীদের উৎসাহিত করা হবে।

এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

বিদেশগামী কর্মীদের জন্য ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কর্মীদের দক্ষ করে তোলা এবং বৈধ চ্যানেলে বিদেশে পাঠানো জরুরি। এর মাধ্যমে একদিকে যেমন কর্মীদের প্রতারণা ও অবৈধ অভিবাসনের ঝুঁকি কমবে, অন্যদিকে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের চাহিদাও বাড়ানো সম্ভব হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ, দক্ষতা ও বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...