spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

কোম্পানি বড় হলে কি শ্রমিকদের বেশি সুবিধা পাওয়া উচিত?

লেখক : ফারহানা হুসাইন 

একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের সফলতার শিখরে পৌঁছানোর প্রথম শর্তই হচ্ছে  দক্ষ ও কর্মঠ কর্মী। এটি আমরা সবাই জানি কিন্তু প্রায়শই ভুলে যাই।  যেকোনো কোম্পানি বড় হয় তার শ্রমিকদের শ্রম, নিষ্ঠা ও সময়ের বিনিময়ে। তাই বলে কি বড় কোম্পানিগুলোর উচিত তার শ্রমিকদের বাড়তি সুযোগ-সুবিধা দেয়া?

– উত্তর হচ্ছে হ্যাঁ। 

কিন্তু কেন?

১. বড় কোম্পানি, বেশি দায়িত্ব : যেকোনো বৃহত্তর কোম্পানিতে দায়িত্বও বেশি থাকে। কারখানা থেকে অফিস – প্রতিক্ষেত্রেই কর্মীদের অক্লান্ত পরিশ্রম করে অনেক জটিল কাজ সম্পন্ন করতে হয়। যেহেতু এসব কাজ করতে তাদের বিশেষ দক্ষতা, বেশি সময় ও পরিশ্রম দিতে হয়, তাই তাদের সুযোগ সুবিধাগুলো এক্ষেত্রে বেশি হওয়া উচিত। 

২. আয় ও মুনাফা বেশি : বড় যেকোনো কোম্পানির আয় এবং মুনাফা তুলনামূলক বেশি থাকে। এক্ষেত্রে তাদের কর্মীদের সুযোগ-সুবিধা ও সার্বিক উন্নয়নের জন্য বেশি অর্থ বরাদ্দ রাখা উচিত নতুবা তা কর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টি করবে। 

আরও পড়ুন : Job Description vs Reality: কেন বাংলাদেশের চাকরির বিজ্ঞাপন আর বাস্তবতা মিলছে না?

উপকারিতা : 

১. কর্মীদের সন্তুষ্টি ও কাজের স্পৃহা বৃদ্ধি পায়

কর্মীদের কাজের বিনিময়ে যদি বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করা হয় তবে কর্মীদের সন্তুষ্টি ও কোম্পানির প্রতি আনুগত্য বৃদ্ধি পায়। 

এক গবেষণায় দেখা গেছে, উন্নত সুযোগ-সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের সন্তুষ্টির হার অন্যদের তুলনায় ১৫-২০% বেশি। 

২. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়

উন্নত কর্মপরিবেশ ও বেশি সুযোগ-সুবিধা প্রদান কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা বাড়ায়। প্রতিষ্ঠানের তার কর্মীদের প্রতি যত্নশীল মনোভাব কর্মীদের মাঝে এক ধরণের সম্পৃক্ততা ও দায়িত্ববোধ তৈরী করে।  এটি তাদের উৎপাদনশীলতা ৩-৫% বৃদ্ধি করে। 

আরও পড়ুন : Your Team is Tired, Not Lazy: কিভাবে Burnout silently নষ্ট করছে productivity

৩. কর্মী ধরে রাখার হার বৃদ্ধি পায়

কর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ, সুযোগ-সুবিধা ও সম্মান নিশ্চিত করতে পারলে, তারা একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করতে আগ্রহী হন। এতে প্রতিষ্ঠানে বারবার নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের ঝামেলা থাকেনা, যা সময় এবং অর্থ – দুটোই সাশ্রয় করে। 

এক গবেষণায় দেখা গেছে, ভালো সুযোগ-সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী ধরে রাখার হার ১০-২০% বেশি। 

৪. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি

ভালো সুযোগ-সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাছে আকর্ষণীয় কর্মস্থল হিসেবে পরিচিতি পায়, যা প্রতিষ্ঠানের সামগ্রিক সুনাম বৃদ্ধিতে সাহায্য করে। 

যেসকল সুবিধা প্রদান করা যায়

বড় কোম্পানিগুলো তাদের কর্মীদের যে সুবিধাগুলো দিতে পারে ও দেয়া উচিত, তার মধ্যে অন্যতম হলো:

১. শ্রমিকদের ন্যায্য বেতন সময়মতো দিয়ে দেয়া ও নিয়মিত ইনক্রিমেন্ট নিশ্চিত করা। 

২. বেতনের পাশাপাশি পারফরম্যান্স বোনাস, ওভারটাইম ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা। 

৩. স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবীমা প্রদান। 

৪. কর্মীর মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা ও প্রয়োজনীয় সাহায্য প্রদান। 

৫. উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা। 

৬. বিভিন্ন স্কিল শেখার জন্য ফ্রি কোর্স ও ট্রেনিং নিশ্চিত করা। 

আরও পড়ুন : অফিসে ট্যালেন্ট ধরে রাখার সিক্রেট ফর্মুলা: Employee Experience-এর ৫টি স্তম্ভ

বাংলাদেশে কর্মীদের সবচেয়ে বেশি সুবিধা প্রদানকারী কোম্পানি

নিচে এমন কয়েকটি কোম্পানির নাম উল্লেখ করা হলো, যারা কর্মীদের জন্য তুলনামূলকভাবে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়ে থাকে:

কোম্পানি : বিশেষ সুবিধাসমূহ : 
গ্রামীনফোন লিমিটেডস্বাস্থ্যবিমা ও জীবনবিমা মানসিক স্বাস্থ্যসেবা (Well-being program)মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিকর্মক্ষেত্রে Daycare সুবিধাপ্রশিক্ষণ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম 
ব্র্যাক (BRAC)প্রতিযোগিতামূলক বেতনস্বাস্থ্যসেবা ও ইনস্যুরেন্স কর্মীদের জন্য আবাসন ও পরিবহন সুবিধা মাতৃত্বকালীন ছুটি Daycare সুবিধা ( ‘দোলনা’‘আদর’ নামে দুটো Daycare সেন্টার রয়েছে )প্রশিক্ষণ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম 
বেক্সিমকো গ্রুপ কর্মীদের জন্য ক্যান্টিনের সুবিধা স্বাস্থ্যসেবা ও ইনস্যুরেন্স পরিবহন সুবিধাপ্রশিক্ষণের সুযোগ
ইউনিলিভার বাংলাদেশ স্বাস্থ্যসেবা ও জীবনবিমা
ট্রেইনিং, লিডারশিপ ও আন্তর্জাতিক সুযোগকর্মীদের জন্য ক্যান্টিনের সুবিধাDaycare সুবিধাজিম সুবিধা 

কর্মী বা শ্রমিক হলো যেকোনো প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রম ও দক্ষতার বিনিময়েই একটি কোম্পানি উন্নতি সাধন করে। তাই প্রতিষ্ঠানের উচিত সেই শ্রমের যথাযথ মূল্যায়ন করা—শুধু বেতন নয়, বরং বাড়তি সুযোগ-সুবিধা, নিরাপদ কর্মপরিবেশ, প্রশিক্ষণের সুযোগ ও কর্মীদের মানসিক সুস্থতার দিকেও সমান গুরুত্ব দেয়া। 

তথ্যসূত্র

THE IMPACT OF EMPLOYEE BENEFITS ON JOB SATISFACTION AND RETENTION RATES

Workplace wellness

The impact of healthy workplaces on employee satisfaction, productivity and costs

প্রশ্নোত্তর (FAQ) : 

১. কোম্পানি বড় মানেই কি সব সময় বেশি সুবিধা দেওয়া সম্ভব?

উত্তর: না; এটি নির্ভর করবে কোম্পানির আর্থিক অবস্থার উপর।  তবে সব প্রতিষ্ঠানের চেষ্টা থাকা উচিত তাদের ক্ষমতা ও সমর্থ অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান ও কর্মীদের প্রতি যত্নশীল হওয়া। 

২. শ্রমিকদের বাড়তি সুবিধা দিলে কোম্পানির খরচ কি বেড়ে যায়?

উত্তর: হ্যাঁ, কিছুটা খরচ বাড়তে পারে, তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে – এতে কর্মীদের উৎপাদনশীলতা, দায়িত্ববোধ ও কোম্পানির প্রতি আনুগত্য বাড়ে, যা কোম্পানির সাফল্যে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখে। 

. শ্রমিকদের সন্তুষ্টি কোম্পানির উপর কী প্রভাব ফেলে?

উত্তর: সন্তুষ্ট কর্মীরা কাজের প্রতি বেশি উৎসাহী ও মনোযোগী হন, কম ছুটি নেন এবং দীর্ঘদিন কোম্পানিতে থাকেন। এতে কর্মী ধরে রাখা সহজ হয় এবং কোম্পানির কাজের মানও ভালো হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img

Latest article

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও হলেন শেখ রকিবুল করিম

লেখকঃ নিশি আক্তার  ঢাকা ২২ জানুয়ারি ২০২৬ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)-এর অনুমোদনক্রমে শেখ রকিবুল করিম, এফসিএ (FCA), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর...

উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে সিলেটে ব্যাংক এশিয়ার উদ্যোগ

লেখকঃ নুজহাত জাহান নিহান সিলেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত...

বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ

লেখকঃ নিশি আক্তার  বাংলাদেশ বিমানবাহিনী ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় অফিসার ক্যাডেট হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা...

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট

স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এই বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে। বিশেষ করে ফাউন্ডেশন, কলাম, বীম ও ছাদ ঢালাইয়ের...