spot_imgspot_imgspot_imgspot_img

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা

spot_imgspot_imgspot_imgspot_img

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১১ মার্চ ২০২৬ তারিখের পূর্বের নির্দেশনার আলোকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথভাবে তালিকাভুক্ত হয়েছে এবং এখন থেকে প্রতি বছর জাতীয়ভাবে দিবসটি পালিত হবে।

পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল সরকার ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে জানানো হয়, দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে এবং এ উপলক্ষে সরকারি ছুটি বহাল থাকবে।

এছাড়া, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এ দিন কোনো সরকারি ছুটি থাকবে না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...