spot_imgspot_imgspot_imgspot_img

গুরুতর অসুস্থ গ্রাহকদের আমানত ফেরত দেবে সরকার: অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গুরুতর অসুস্থ গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের বিষয়টি সরকার অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বেসরকারি খাতে পরিচালিত ব্যাংকের সংখ্যা ৪৪টি। সংকটে থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের জন্য ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে অপ্রাতিষ্ঠানিক আমানতকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে।

তিনি আরও জানান, বাকি অর্থ ধাপে ধাপে স্কিম অনুযায়ী ফেরত দেওয়া হবে।

গুরুতর অসুস্থ গ্রাহকদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অর্থ ছাড় করা হচ্ছে। এছাড়া ব্রেইন টিউমার, হৃদরোগ এবং ফুসফুস-সংক্রান্ত অপারেশনের মতো জটিল চিকিৎসার ক্ষেত্রেও আমানত ফেরতের বিষয়টি বিবেচনায় রয়েছে।

ব্যাংকিং খাতকে পুনর্গঠনের অংশ হিসেবে সম্প্রতি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’ গঠন করা হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে...

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...

১০ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বিএসআরএম, ২৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য

ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম (BSRM) প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশের প্রথম ইন্টিগ্রেটেড হট-রোলড ফ্ল্যাট স্টিল উৎপাদন...