spot_imgspot_imgspot_imgspot_img

ইয়াস মারিনা সার্কিটে দ্বিগুণ জয়ে উজ্জ্বল বাংলাদেশের অভিক আনোয়ার

spot_imgspot_imgspot_imgspot_img

সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ইয়াস মারিনা সার্কিটে অনুষ্ঠিত Gulf Pro Car Series 2025-এর উদ্বোধনী রাউন্ডে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়াররেনল্ট ক্লিও কাপ ক্লাসের প্রথম রাউন্ডের দুটি রেসেই টানা জয় তুলে নিয়ে তিনি শুধু নিজেরই নয়, বাংলাদেশের নামও বিশ্বের মোটরস্পোর্টস অঙ্গনে আরও উজ্জ্বল করে তুলেছেন।

৫.২ কিলোমিটার দীর্ঘ ফর্মুলা–১ গ্রাঁ প্রি ট্র্যাকে অনুষ্ঠিত এই রেসে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিযোগীরা অংশ নেন। শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভারতের দক্ষ রেসারদের পেছনে ফেলে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অভিক আনোয়ার। তার নিখুঁত ড্রাইভিং, কৌশল এবং গতি দর্শকদের মুগ্ধ করে পুরো প্রতিযোগিতা জুড়ে।

এই দুই জয়ের মাধ্যমে অভিক ইয়াস মারিনা সার্কিটে নিজের জয়ের সংখ্যা বাড়িয়ে ১৬টি-তে উন্নীত করেছেন এবং তার ক্যারিয়ারে মোট ট্রফির সংখ্যা এখন ৮৮টি—যা বাংলাদেশের মোটর রেসিং ইতিহাসে এক অনন্য রেকর্ড।

রেস শেষে অভিক আনোয়ার এক আবেগঘন বার্তায় বলেন,

“আজকের এই দুটি জয় আমার জীবনের এক বিশেষ অধ্যায়। আমি গভীরভাবে কৃতজ্ঞ আমার দেশবাসীর প্রতি, যারা প্রতিটি সাফল্যে আমাকে অনুপ্রেরণা দেন। আজকের একটি ট্রফি উৎসর্গ করছি তাদের উদ্দেশে, যারা দেশের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দৃঢ় মনোবল ধরে রেখেছেন। আরেকটি ট্রফি উৎসর্গ করছি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি—যারা দেশকে আরও উজ্জ্বল আগামী দিনের পথে এগিয়ে নেবেন।”

অভিক আনোয়ারের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস। বিশ্ব মোটরস্পোর্টস অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি দিন দিন দৃশ্যমান হয়ে উঠছে, আর তার পেছনে অভিক আনোয়ারের অবদান নিঃসন্দেহে অবিস্মরণীয়।

বাংলাদেশে মোটর রেসিং এখনও বিকাশমান একটি খাত। এমন সময়ে অভিক আনোয়ারের মতো একজন প্রতিভাবান আন্তর্জাতিক মানের রেসার তরুণদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছেন। তিনি বারবার প্রমাণ করেছেন যে, সঠিক প্রচেষ্টা ও নিবেদিত মনোভাব থাকলে বাংলাদেশের নামও বিশ্বমানের রেস ট্র্যাকে শীর্ষে উঠতে পারে।

বর্তমানে তিনি আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশের পতাকা উঁচু করে চলেছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অভিক আনোয়ারের এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তথ্যসূত্র: Gulf Business / Saudi Press Agency (SPA) / Arab News

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...