spot_imgspot_imgspot_imgspot_img

স্টেশনারি জগতে নতুন দিগন্ত, ডেলি ও এসিআই এর পার্টনারশিপ

লেখকঃ নিশি আক্তার

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি গ্রুপ কো. লিমিটেড (Deli Group Co., Ltd.) বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই (ACI)–এর সঙ্গে যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। “Beyond the Ordinary, Beyond the Boundary” প্রতিপাদ্যে এই নতুন পার্টনারশিপের উদ্বোধন করা হয় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে, বুধবার (২৪ ডিসেম্বর)। 

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্টেশনারি খাতে সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও উদ্ভাবন বাড়ানোর লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারত্বের সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলি ইন্টারন্যাশনালের পরিচালক মার্স (Mars) এবং এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ ডাউলা। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক অংশীদার এবং বিভিন্ন খাতের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

এই পার্টনারশিপের আওতায় স্টেশনারি পণ্যে ডেলির আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হবে এসিআই-এর স্থানীয় বাজার সম্পর্কে জ্ঞান এবং দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এর মাধ্যমে শিক্ষার্থী, পেশাজীবী ও সৃজনশীল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক স্টেশনারি সমাধান বাজারে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

পণ্যগুলো কার্যকারিতা, টেকসই মান এবং আধুনিক নকশার ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হবে, যা একদিকে যেমন আন্তর্জাতিক মান বজায় রাখবে, অন্যদিকে স্থানীয় চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সেলফি দিয়েই মিলবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ, কিভাবে পাবেন?

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। নতুন...

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে...

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...