spot_imgspot_imgspot_imgspot_img

মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক ও এসএসএল কমার্জের যৌথ উদ্যোগে এসএমই ক্রেডিট কার্ড

লেখকঃ নুজহাত জাহান নিহান 

মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসএসএল কমার্জের যৌথ উদ্যোগে বাংলাদেশে পেপসিকোর ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য বিশেষ কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এটি পেপসিকোর এ ধরনের প্রথম সহযোগিতা, যার মাধ্যমে ডিস্ট্রিবিউটররা আধুনিক এবং নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা পাবেন।

নতুন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউটররা সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত বিনা সুদে ক্রেডিট সুবিধা, নির্বিঘ্ন ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট, আর্থিক লেনদেন ব্যবস্থাপনা এবং উন্নত ব্যবসায়িক সুবিধা উপভোগ করতে পারবেন।

কার্ডটি ডিস্ট্রিবিউটরদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড করা হবে, যা তাদের ক্রয়ক্ষমতা বাড়াবে, ক্রেডিট ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে এবং এসএমই খাতে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে ভূমিকা রাখবে।

ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পেপসিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম বলেন, “সাউথইস্ট ব্যাংক সবসময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী আর্থিক সেবা দিয়ে সক্ষম করতে কাজ করছে। এই কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে পেপসিকো ডিস্ট্রিবিউটররা আরও কার্যকরভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবেন।”

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বিশ্বব্যাপী আমাদের নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মাধ্যমে আমরা শুধু লেনদেন সহজ করছি না, বরং একটি স্মার্ট ডিজিটাল ইকোনমির রূপান্তরকে এগিয়ে নিচ্ছি।”

পেপসিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা বলেন, “এই কার্ড শুধু আর্থিক সুবিধাই দেবে না, বরং আমাদের পার্টনারদের আধুনিক ডিজিটাল সেবার মাধ্যমে ব্যবসায়িক শক্তি আরও বাড়াবে।”

এছাড়া দক্ষিণ এশিয়ায় মাস্টারকার্ডের প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, পেপসিকোর বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মুনিশ ধাওয়ানসহ চার প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Source – Linkedin 

The Daily Star 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...

আগামী অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য, প্রবৃদ্ধির টার্গেট ১৫%

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে...