spot_imgspot_imgspot_imgspot_img

প্রি-সিরিজ এ রাউন্ডে PulseTech-এর বড় অর্জন — বিনিয়োগ সংগ্রহ ৩ মিলিয়ন ডলার

লেখকঃ নুজহাত জাহান নিহান 

বাংলাদেশের অন্যতম B2B হেলথ-টেক কোম্পানি PulseTech প্রি-সিরিজ ‘এ’ রাউন্ডে ৩০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে। রাউন্ডটি যৌথভাবে নেতৃত্ব দিয়েছে ভিয়েতনামের আর্লি-স্টেজ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান Ascend Vietnam Ventures (AVV) এবং সিঙ্গাপুরভিত্তিক অ্যাক্সিলেরেটর ফান্ড Iterative।

এটি বাংলাদেশে AVV-এর প্রথম বিনিয়োগ, যা দেশের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক আস্থার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রাপ্ত অর্থ PulseTech-এর Medbox প্ল্যাটফর্মের সারা দেশে সম্প্রসারণ এবং One Pharmacy নামের ফ্র্যাঞ্চাইজি মডেলের বাস্তবায়ন ত্বরান্বিত করবে। পরিকল্পনা অনুযায়ী, এই মডেলের মাধ্যমে দেশের হাজারো ছোট ও অনানুষ্ঠানিক ফার্মেসিকে একটি সমন্বিত, নিয়মসম্মত ও ডিজিটালি সক্ষম স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুক্ত করা হবে।

যাচাইকৃত উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি সংগ্রহ নিশ্চিত করার মাধ্যমে One Pharmacy ওষুধ সরবরাহ ব্যবস্থার ট্রেসেবিলিটি বাড়াবে, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি জোরদার করবে এবং ফার্মেসিগুলোর অপারেশনাল দক্ষতা, ইনভেন্টরি ব্যবস্থাপনা ও আর্থিক সক্ষমতা উন্নত করতে সহায়ক ডিজিটাল টুল প্রদান করবে।

PulseTech-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য ফার্মেসিগুলো শুধুমাত্র যাচাইকৃত উৎস থেকে পণ্য গ্রহণ করবে, যাতে রোগীরা কখনো তাদের ব্যবহৃত ওষুধের সত্যতা নিয়ে সন্দিহান না হয়। আমরা বিশ্বাস করি প্রযুক্তি মানুষের জীবন সহজ করবে, জটিল নয়।”

কাজী আশিকুর রাসুল, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), বলেন, “আমাদের লক্ষ্য কেবল পৃথক ফার্মেসির উন্নয়ন নয়, বরং সারা দেশে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ওষুধ বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে নতুনভাবে গড়ে তোলা।”

AVV-এর সহ-প্রতিষ্ঠাতা এডি থাই বলেন, “উদীয়মান বাজারে অর্থবহ পরিবর্তন আনতে সক্ষম টিম আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। PulseTech-এর ভিশন, বাস্তবায়ন সক্ষমতা এবং দ্রুত বৃদ্ধি বাংলাদেশের স্বাস্থ্যখাতের সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে তাদের গভীর বোঝাপড়াকে প্রমাণ করে।”

Iterative-এর সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার হসু কেন জানান, “কোম্পানিটি মাত্র তিন মাসে রাজস্ব ১০ লাখ ডলার থেকে ১ কোটি ৩০ লাখ ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছে। ওষুধ শিল্পের জ্ঞান ও প্রোডাক্ট ইনোভেশনের যে সমন্বয় PulseTech দেখিয়েছে, তা খুবই বিরল এবং তাদের পারফরমেন্সে তা স্পষ্ট।”

২০২১ সালে প্রতিষ্ঠিত PulseTech বর্তমানে Medbox পরিচালনা করে, যা ডেটা-চালিত অর্ডারিং ও লজিস্টিকস প্ল্যাটফর্ম হিসেবে ফার্মেসিগুলোকে যাচাইকৃত উৎপাদকদের কাছ থেকে সরাসরি সত্যিকারের ওষুধ সংগ্রহে সহায়তা করে। গত এক বছরে প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারণ ঘটিয়ে এখন ১২ হাজারের বেশি ফার্মেসিকে সেবা দিচ্ছে এবং ঢাকা অঞ্চলে প্রায় ৩৫ লাখ মানুষের কাছে পৌঁছেছে।

 Source – Linkedin 

Protom alo English 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...

আগামী অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য, প্রবৃদ্ধির টার্গেট ১৫%

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে...