spot_imgspot_imgspot_imgspot_img

৭০% তরুণ কম বেতনে চাকরি শুরু করেন! আপনি কী প্রস্তুত স্যালারি নেগোশিয়েট করতে?

spot_imgspot_imgspot_imgspot_img

লেখক : আফরোজ মজহার পূর্ণতা 

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পরিশ্রমের প্রতিফলন হিসেবে জব অফার অর্জনের আনন্দের মাঝেই আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে ফেলি। চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সাধারণ প্রবণতা হলো – জব স্যালারি ও বেনিফিটস নিয়ে আলোচনা না করেই অফার গ্রহণ করা। এই ছোট্ট ভুলটি পরবর্তীতে কর্মজীবনে নানা ধরনের অস্বস্তিকর ও হতাশাজনক অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে। Harvard Business Review – এর একটি গবেষণায় উঠে এসেছে, চাকরি গ্রহণের আগে নেগোশিয়েশন করলে আয় ৭–১০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।


আত্মবিশ্বাসকে পুঁজি করে নিজের Market Value নির্ধারণ ও তা উপস্থাপন করতে পারলে একজন প্রার্থী সহজেই নিজের ক্যারিয়ার গতিপথে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন।

কেন স্যালারি নেগোশিয়েশন গুরুত্বপূর্ণ?

দেশে ক্রমেই বাড়ছে চাকরি প্রত্যাশী তরুণদের হার,যাদের অধিকাংশই এখনো জব স্যালারি  বিষয়ক আলোচনাকে বিবেচ্য বিষয় হিসেবে দেখতে চায় না অথবা সম্পূর্ণভাবে অজ্ঞ। কোনো আলোচনা ছাড়া সরাসরি জব অফার গ্রহণ তাই উদ্বেগজনক ভাবে বেড়েছে। BDjobs Career Survey (2024) অনুযায়ী – “৭০% ফ্রেশ গ্র্যাজুয়েট প্রথম চাকরিতে মার্কেট রেট এর চেয়ে কম বেতন পান। এর কারণ বেশিরভাগেই স্যালারি নেগোশিয়েশন না করা।”

স্যালারি আলোচনাকে অনেকে নেতিবাচকভাবে দেখে থাকে যা ভ্রান্ত ধারণা তৈরী করে থাকে। ভবিষ্যতে নিজের কর্মক্ষেত্রে যোগ্য লিডারশিপ এবং ব্র্যান্ডিং গড়ে তুলতে করণীয় প্রথম ধাপ হলো স্যালারি নিয়ে পূর্ব আলোচনা। 

আরো পড়ুনঃ Why Smart Employees Are Quiet Quitting- কর্পোরেটদের কি করা উচিত?

স্যালারি সংক্রান্ত আলোচনার উপযুক্ত সময় 

ইন্টারভিউ শেষ এবং অফার চলে এসেছে – ঠিক এমন সময় তরুণেরা বিভ্রান্ত হয়ে পড়ে স্যালারি নিয়ে আলোচনায়।  অনেকে তখন পাশ কাটিয়ে যান কিংবা সুযোগ হারানোর ভয়ে এড়িয়ে চলেন। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন ; এটাই  উপযুক্ত সময় আপনার স্যালারি নেগোশিয়েট করার। এক্ষেত্রে কখন আপনি এই আলোচনা এগিয়ে নিতে পারেন তার একটি ধারণা রাখা প্রয়োজন। 

  • চাকরিদাতা ইন্টারভিউ শেষ করে অফার নিশ্চিত করলে
  • ইন্টারভিউতে আপনার স্যালারি বিষয়ক অভিজ্ঞতা জানতে চাইলে
  • আপনার মার্কেট ভ্যালু ও জব রোলের জন্য কন্ট্রিবিউশন কেমন জানতে চাইলে

স্যালারি নেগোশিয়েট কার্যকরী করে তোলার কৌশল :

কর্মজীবনের প্রথম চ্যালেঞ্জ হয়ে থাকে স্যালারি নেগোশিয়েট করা। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে এই চ্যালেঞ্জকে সহজেই মোকাবিলা করা সম্ভব। 

১. নিজের মার্কেট ভ্যালু এবং ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট জানুন 

একটি নির্দিষ্ট রিসার্চ করে আপনার পছন্দের জব ইন্ডাস্ট্রির স্যালারি ও ইন্সেন্টিভস সম্পর্কে আউটলাইন তৈরী করুন। এরপর সামঞ্জস্য রেখে আপনার মার্কেট ভ্যালু তৈরী করুন যা আপনার পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে গঠিত হবে।  

২. নিজের পোর্টফোলিও প্রস্তুত রাখুন

ইন্টারভিউ বোর্ডে একটি কমন প্রশ্ন থাকে আপনার রোল কন্ট্রিবিউশন নিয়ে। কিভাবে এটি তাকে করবেন তা নির্ভর কিভাবে আপনি নিজেকে উপস্থাপন করছেন। দেখে নেওয়া যাক দক্ষতা যেভাবে আপনার পোর্টফোলিওকে স্যালারি নেগোশিয়েটে সহায়তা করে 

টুলরিকোয়ারমেন্টপ্রভাব  
সফ্ট স্কিল  ক্যানভা ,এক্সেল,গুগল সার্চইঞ্জিন অপ্টিমাইজেশন নেগোশিয়েশন এগিয়ে যায়
অভিজ্ঞতা কমপক্ষে এক বছর মার্কেট ভ্যালু বৃদ্ধি

৩. স্যালারি এমাউন্ট সেট করে রাখুন 

স্যালারি নেগোশিয়েট এর একটি কার্যকরী পদ্ধতি হলো নিজের পছন্দের স্যালারি এমাউন্ট সেট করে রেখে তার থেকে কিছুটা বাড়িয়ে উপস্থাপন করা। এতে ইন্টারভিউয়ার নেগোশিয়েট করে আপনার ধরে রাখা স্যালারি এমাউন্ট বা তার কাছাকাছি প্রস্তাব করতে পারে। 

যেসকল ভুল এড়ানো প্রয়োজন 

অনেক চাকরিপ্রার্থীদের মধ্যে কয়েকটি সাধারণ ভুল লক্ষ করা যায় যেমন –

  • সরাসরি “না” বলা
  • ইন্টারভিউয়ারদের মাঝে ইম্প্রেশন নষ্ট হতে পারে
  • অতিরিক্ত বা অযৌক্তিক চাওয়া 
  • অফার বাতিল হতে পারে
  • শুধু স্যালারি নিয়েই আলোচনা 
  • অন্যান্য ইন্সেন্টিভস বা বেনিফিটস সিকিউর করতে হবে 

স্যালারি বাইরে আর যা যা বিবেচ্য অফার 

স্যালারির বোনাস স্ট্রাকচার : “বোনাস কি পারফরম্যান্স নির্ভর?”

ওয়ার্ক লিভ পলিসি : “Sick leave কীভাবে কাজ করে?”

লার্নিং অপর্চুনিটি : “স্কিল ডেভেলপমেন্টের সুযোগ কি রয়েছে?”

Wellness Budget প্যাকেজ : “স্বাস্থ্যবীমা সহ অন্যান্য সুবিধা রয়েছে কি?”

আরো পড়ুনঃ কর্পোরেট কোম্পানির Wellness Budget—সাধারণ কর্মীরা কি আসলেই পাচ্ছে?

পরিশেষ 

জব অফার মানেই শেষ নয় বরং পেশাগত জীবনের নতুন অধ্যায়। স্যালারি নেগোশিয়েশন মার্কেটিং এস্পেক্টে সেলফ ভ্যালু  এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়নের চাবি।যারা নির্ভরযোগ্য তথ্য, যুক্তিসঙ্গত চাহিদা এবং পেশাদার আচরণের মাধ্যমে আলোচনা করেন, তারা কর্মজীবনের প্রতিটি ধাপে এগিয়ে থাকেন। বাংলাদেশের তরুণদের জন্য এখন সময় এসেছে স্যালারি নিয়ে ভয় নয়, সচেতনতা গড়ে তোলার। তাই নিজেকে প্রস্তুত করুন প্রতিযোগিতামূলক জব স্যালারির মার্কেটে নিজের ব্র্যান্ডিং ইমেজ সেট করতে। 

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

১. চাকরির ইন্টারভিউতে কখন স্যালারি নিয়ে আলোচনা করা উচিত?

ইন্টারভিউ শেষে অফার নিশ্চিত হলে তখন স্যালারি নিয়ে কথা বলা সবচেয়ে উপযুক্ত।

২. কীভাবে স্যালারি রেঞ্জ নির্ধারণ করব?

অনলাইন প্ল্যাটফর্ম থেকে গড় বেতন জেনে নিজের অভিজ্ঞতা অনুযায়ী রেঞ্জ ঠিক করুন।

৩. শুধু স্যালারি নয়, আর কী কী বিষয় নিয়ে আলোচনা করা উচিত?

বোনাস, ছুটি, কাজের সময়, স্কিল ডেভেলপমেন্ট ও রিমোট অপশন নিয়েও আলোচনা করুন।

তথ্যসূত্র

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...

এলপিজির আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি কমে যাওয়ায় দেশে এই জ্বালানির সরবরাহে টান পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...