spot_imgspot_imgspot_imgspot_img

অফিস কালচারে ‘No Meeting Day’ দরকার আছে?

লেখকঃ মুসাররাত খান 

“No Meeting Day” বলতে আমরা কি বুঝি?  আমাদের দেশে এটির কার্যক্রম এখনো শুরু হয়নি তাই এদেশের অফিস কর্মীরা এই নীতির সাথে পরিচিত নয়। “নো মিটিং ডে” হলো একটি নির্দিষ্ট দিন যা কাজের সময়সূচিতে নির্ধারণ করা হয়, যেখানে কোনো অভ্যন্তরীণ মিটিং রাখা হয় না। এই দিনটিতে কর্মীরা কোন মিটিংয়ে অংশগ্রহণ না করে গভীর ভাবে মনোযোগের জন্য নির্ধারিত কাজ গুলিতে মনোযোগ দিতে পারে। 

কেন “No Meeting Day” এখনোও বাংলাদেশে অপ্রচলিত?

দুঃখজনকভাবে বলা হচ্ছে যে, বাংলাদেশে এখনো ‘No Meeting Day’ প্রথা বা নীতি কোনো সরকারি বা বড় প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী চালু হয়নি। এদেশে এখনো এটি আনুষ্ঠানিক বা ব্যাপকভাবে গ্রহণ করা নীতি নয়, তবে পরিকল্পনা থাকলে এতে সাফল্য পাওয়া যায়। 

এই নীতি এমন পরিবেশে গুরুত্বপূর্ণ যেখানে কর্মীরা পুরো দিন সভার আওতায় থাকে, যার ফলে তারা তাদের নির্ধারিত কাজে গভীর মনোযোগ দিতে পারে না। একটি নো মিটিং ডে সাধারণত কর্মীদের উৎপাদনশীলতা এবং কাজের মনোযোগ বাড়াতে সাহায্য করে। মিটিং-এর কারনে যে কাজে ব্যাঘাত ঘটে, তা এই দিনে কমিয়ে আনা সম্ভব হয়।

তাহলে কিভাবে এটি বাংলাদেশে প্রয়োগ করা যেতে পারে?

বহু জাতি কোম্পানি বা আইটি প্রতিষ্ঠানে পাইলট শুরু করা যেতে পারে। যেমন, যদি আপনি ম্যানেজার হিসেবে কোন দলের দায়িত্বে থাকে তাহলে সপ্তাহে একদিন কোনো অভ্যন্তরী মিটিং না রাখার প্রস্তাব দিতে পারেন।

সাহায্যপ্রাপ্ত পদ্ধতিতে শুরু করা যেতে পারে। প্রথমে পুরো কোম্পানি নয়, শুধুমাত্র একটি দলে শুরু করুন। এটা নির্দিষ্ট সময়ে (যেমন তিন মাস) ধরে পরীক্ষা করুন তারপরে ফিডব্যাক নিয়ে কৌশল সাজান।

ব্যবসায়িক সংস্কৃতি ও স্থানীয় রীতিতে মাথায় রাখা খুবই প্রয়োজন। আমাদের দেশে দিনের প্রধান বিরতি হলো দুপুরের নামাজ এবং খাওয়া। এই সময়টাতে মিটিং এড়িয়ে চলা স্বাভাবিক। নীতি চালু করতে যাওয়ার সময় এ ধরনের বিবেচনাও যুক্ত রাখা প্রয়োজন।

আরোও পড়ুনঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যবসায় — চ্যালেঞ্জ নাকি নতুন সুযোগ? 

No Meeting Day – নিয়মাবলীঃ

• দিন নির্ধারণঃ প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিন “নো মিটিং ডে” হিসেবে পালন করা হবে। পুরো অফিস সময় (সকাল ৯টা – বিকাল ৫টা) এই নীতি কার্যকর থাকবে।

• মিটিং সীমাবদ্ধতাঃ অভ্যন্তরীণ দল মিটিং প্রেজেন্টেশন বা কল নিষিদ্ধ থাকবে। জরুরি ক্লায়েন্ট মিটিং বা সংকট ব্যবস্থাপনা হলে টিম ম্যানেজারের অনুমতি নিতে হবে।

• যোগাযোগের পদ্ধতিঃ প্রয়োজনীয় আলোচনা ইমেইল, হোয়াটসঅ্যাপ বা প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে করা হবে। অপ্রয়োজনীয় চ্যাট বা কল এড়িয়ে চলতে হবে যাতে সহকর্মীরা মনোযোগী থাকতে পারেন।

• কাজের ধরনঃ ডকুমেন্টেশন, ডাটা বিশ্লেষণ, রিসার্চ বা ক্রিয়েটিভ টাস্কে অগ্রাধিকার দিতে হবে। 

• সম্মান ও শৃঙ্খলাঃ কোনো সহকর্মী কে ওই দিনে জন্য মিটিং ইনভাইট পাঠানো যাবে না। নীতি ভঙ্গ হলে ম্যানেজমেন্ট সতর্ক বার্তা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

• মনিটরিং ও ফিডব্যাকঃ প্রতিমাসে HR/ম্যানেজমেন্ট ফিডব্যাক সংগ্রহ করবে। প্রয়োজনে দিন বা নিয়মাবলী পরিবর্তন করা যেতে পারে।

কোম্পানির No Meeting Day নীতিঃ

কোম্পানির নামনীতির নাম / ধরনকতদিন / কখন
Facebook (Meta)Meeting-Free Wednesdayসপ্তাহে ১ দিন (বুধবার)
CanvaNo Meeting Wednesdayসপ্তাহে ১ দিন (বুধবার)
ShopifyMeeting Reduction Policyনির্দিষ্ট দিনে পুরোপুরি বন্ধ
Citi (Citigroup)Citi Reset Dayশুক্রবার
AtlassianFocus Daysনির্দিষ্ট দিন
SlackMeeting-Free Blocksনির্দিষ্ট সময়ে (দিবস নয়)
HubSpotNo Meeting Fridayশুক্রবার
LinkedInMeeting-Free Dayসপ্তাহে অন্তত ১ দিন
AsanaNo Meeting Dayটিম ভিত্তিক
PinterestMeeting-Free Blocksনির্দিষ্ট দিন

আরোও পড়ুনঃ চাকরির পাশাপাশি ছোট ব্যবসা — ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া ২০২৫ 

কেন দরকার? 

গবেষণায় দেখা গেছে, মিটিং ৩০% পর্যন্ত দক্ষতা কমাতে পারে। প্রতিদিনের অতিরিক্ত মিটিং অনেক সময় প্রকৃত কাজের গতি কমিয়ে দেয়। যখন কর্মীরা বারবার মিটিংয়ে ব্যস্ত থাকে তখন তারা গভীরভাবে মনোযোগ দিতে পারেনা। নির্দিষ্ট দিনে মিটিং না থাকলে কর্মীরা তাদের কাজে মনোযোগ হতে পারে। এটি শুধু কাজের কার্যকারিতা বাড়ায় না, বরং কর্মীদের জন্য কাজের অভিজ্ঞতাকে আরামদায়ক করে তোলে। গ্লোবাল কোম্পানিগুলো যেমন, Google বা মাইক্রোসফট, Shopify ইতিমধ্যেই ‘নো মিটিং ডে’ চালু করেছে। তেমনি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে এটি প্রয়োগ করা হলে কর্মীরা আরো সন্তুষ্ট ও মনোযোগী হবে। 

চ্যালেঞ্জঃ

নো মিটিং ডে এর কিছু অসুবিধা হলো এটি সব ধরনের প্রতিষ্ঠানের জন্য কার্যকর নাও হতে পারে। অনেক প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিয়মিত মিটিং-এর প্রয়োজন হয়। বিশেষ করে যেখানে কাজগুলো একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। একদিন মিটিং না থাকলে জরুরি সিদ্ধান্তগুলো বিলম্বিত হতে পারে। তাছাড়া ওই দিনের মিটিংগুলো পরের দিনে জমে গেলে কর্মীদের কাজের চাপ সৃষ্টি হতে পারে। এই নীতি কার্যকর করতে মানসিক প্রস্তুতি ও সাংগঠনিক সংস্কৃতি সামঞ্জস্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

সমাধানঃ

চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় প্রথমে প্রতিষ্ঠানকে স্পষ্টভাবে জরুরী মিটিং ও ব্যতিক্রম নির্ধারণ করতে হবে। একটি উপায় হলো নো মিটিং ডে কে ধাপে ধাপে প্রবর্তন করা, প্রথমে ছোট টিম বা নির্দিষ্ট সময় ধরে চালিয়ে অভ্যাস গড়ে তোলা। আরেকটি উপায় হলো যোগাযোগ ও সমন্বয়ের জন্য ইমেইল, চ্যাট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার বাড়ানো। এছাড়া মিটিং গুলো সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পরের দিনে চাপ কমে। নিয়মিত ফিডব্যাক নিয়ে প্রয়োজনীয় নীতি সংশোধন করা উচিত যাতে প্রতিষ্ঠান এবং কর্মীরা উভয়ই লাভবান হন।

পরিশেষে বলা যায়, অফিস কালচারে নো মিটিং ডে দরকার আছে কিনা এর সিদ্ধান্ত হলো- হ্যাঁ, দরকার আছে। কারণ কর্মীদের মনোযোগ বাড়াতে, চাপ কমাতে এবং উৎপাদনশীলতা উন্নত করতে নো মিটিং ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আধুনিক অফিস পরিবেশে ‘No Meeting Day’ থাকা অপরিহার্য।

zগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

১. অভ্যন্তরীণ মিটিং কি?

উত্তরঃ অভ্যন্তরে মিটিং বা অভ্যন্তরীণ সভা হলো কোম্পানি, প্রতিষ্ঠান বা কোন সংস্থার ভেতরে কর্মীদের মধ্যে অনুষ্ঠিত হওয়া মিটিং।

২. পাইলট নীতি কি? 

উত্তরঃ পাইলট নিতে হলো কোন নতুন পরিকল্পনা, প্রকল্প বা কর্মসূচি বড় পরিসরে চালু করার আগে সীমিত জায়গায় পরীক্ষামূলকভাবে চালানোর নীতি বা পদ্ধতি।

৩. প্রতি মাসে HR/ম্যানেজমেন্ট কিভাবে ফিডব্যাক নিবে?

উত্তরঃ অনলাইন সার্ভে, ওয়ান-অন-ওয়ান মিটিং, টিম ডিসকাশন, অ্যানোনিমাস ফিডব্যাক বক্স বা মেসেজিং প্লাটফর্মের মাধ্যমে।

তথ্যসূত্রঃ

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

ঢাকা, ২৪ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং বেকার জনগোষ্ঠীর জন্য...

আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২০ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম...

ব্যস্ত না, কার্যকর হোন, উদ্যোক্তাদের সময় ব্যবস্থাপনা

লিখেছেনঃ মালিহা মেহেজাবিন বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু মূলধন, মানবসম্পদ বা প্রযুক্তি নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। অর্থ...

ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণগুলো কী?

লেখকঃ আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করলেও বাস্তবে...