spot_imgspot_imgspot_imgspot_img

আকিজ গ্রুপের নতুন ব্র্যান্ড ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’ এখন বাজারে

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নিশি আক্তার 

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ – দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের নতুন ব্র্যান্ড ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’ বাজারে উন্মোচন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো সবার জন্য বিশুদ্ধ পানি সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা।

প্রথম পর্যায়ে, প্রতিষ্ঠানটি ৩০০ মিলিলিটার বোতল বাজারে এনেছে, যার মূল্য মাত্র ১০ টাকা। তবে, এই বোতলে অতিরিক্ত ১০% পানি রয়েছে, অর্থাৎ গ্রাহকরা ১০ টাকায় পাচ্ছেন ৩৩০ মিলিলিটার বিশুদ্ধ পানি। যেখানে অন্যান্য ব্র্যান্ডের ২০ টাকার বোতলে ৩০০ মিলিলিটার পানি পাওয়া যায়, সেখানে আকিজের এই অফার গ্রাহকদের জন্য আকর্ষণীয়।

আকিজ ড্রিংকিং ওয়াটার বাজারে সহজলভ্য ও গ্রহণযোগ্য বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই ৫০০ মিলিলিটার এবং ২ লিটার প্যাকেজও বাজারে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইদ জাহুরুল আলম, সিএমও মাঈদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ এবং অন্যান্য কর্মকর্তারা।

সিইও সাইদ জাহুরুল আলম বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা। আমরা বিশ্বাস করি, আকিজ ড্রিংকিং ওয়াটার শীঘ্রই দেশের মানুষের প্রথম পছন্দে পরিণত হবে।

প্রতিষ্ঠানটি দেশজুড়ে সুপারশপ ও কনভিনিয়েন্স স্টোরে পানি সরবরাহ করবে। শীঘ্রই স্কুল ও কলেজগুলোতেও বিশেষ অফার চালু করার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র:

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...