লেখকঃ নিশি আক্তার
নিউইয়র্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশি মডেল নিবীর আদনান নাহিদ ২০২৫ সালের নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সনি হলে আয়োজিত এই ফ্যাশন উইকে ১৩০–এরও বেশি আন্তর্জাতিক ডিজাইনারের Spring–Summer ২০২৬ কালেকশন প্রদর্শিত হয়, যেখানে অংশ নেন বিশ্বখ্যাত মডেল, ডিজাইনার এবং ফ্যাশনপ্রেমীরা।
নিবীর পাঁচটি প্রধান র্যানওয়ে শোতে অংশ নেন। তিনি পরিধান করেন যুক্তরাজ্যের OforbH, যুক্তরাষ্ট্রের Munkster ও Runway Seven Fashion, জাপানের The Tokyo Vibes ও Emma Ritz–এর পোশাক। তার মেকআপের দায়িত্বে ছিল Book of Beauty। প্রতিযোগিতামূলক কাস্টিং রাউন্ড পেরিয়ে এজেন্সি CG Models–এর মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি স্পটলাইটে আসেন।
নিউইয়র্ক অভিজ্ঞতা নিয়ে নিবীর বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশকে বিশ্ব ফ্যাশন মঞ্চে উপস্থাপন করার গর্বের মুহূর্ত। ফ্যাশন উইকের পাশাপাশি তিনি ১১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হেরিটেজ ফ্যাশন উইক–এ অংশ নেন এবং ২০ সেপ্টেম্বর আরও একটি ফ্যাশন উইকে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশি ব্র্যান্ডের পাশাপাশি নিবীর কাজের বিস্তার রয়েছে ভারত, লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশে। তিনি আন্তর্জাতিক ক্যাম্পেইনেও যুক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য Bulgari fragrances। চলতি বছর তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন, “Esha Murder” চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর পাশাপাশি ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত NRB Award–এ International Model of the Year পুরস্কার পেয়েছেন।
নিবীর এ অর্জন বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক অনন্য প্রেরণা হয়ে উঠেছে।
তথ্যসূত্র : TBS News




