spot_imgspot_imgspot_imgspot_img

নিউইয়র্ক ফ্যাশন উইকে আলো ছড়ালেন বাংলাদেশি মডেল নিবিড় আদনান নাহিদ

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নিশি আক্তার 

নিউইয়র্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশি মডেল নিবীর আদনান নাহিদ ২০২৫ সালের নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সনি হলে আয়োজিত এই ফ্যাশন উইকে ১৩০–এরও বেশি আন্তর্জাতিক ডিজাইনারের Spring–Summer ২০২৬ কালেকশন প্রদর্শিত হয়, যেখানে অংশ নেন বিশ্বখ্যাত মডেল, ডিজাইনার এবং ফ্যাশনপ্রেমীরা।

নিবীর পাঁচটি প্রধান র‍্যানওয়ে শোতে অংশ নেন। তিনি পরিধান করেন যুক্তরাজ্যের OforbH, যুক্তরাষ্ট্রের Munkster ও Runway Seven Fashion, জাপানের The Tokyo Vibes ও Emma Ritz–এর পোশাক। তার মেকআপের দায়িত্বে ছিল Book of Beauty। প্রতিযোগিতামূলক কাস্টিং রাউন্ড পেরিয়ে এজেন্সি CG Models–এর মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি স্পটলাইটে আসেন।

নিউইয়র্ক অভিজ্ঞতা নিয়ে নিবীর বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশকে বিশ্ব ফ্যাশন মঞ্চে উপস্থাপন করার গর্বের মুহূর্ত। ফ্যাশন উইকের পাশাপাশি তিনি ১১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হেরিটেজ ফ্যাশন উইক–এ অংশ নেন এবং ২০ সেপ্টেম্বর আরও একটি ফ্যাশন উইকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশি ব্র্যান্ডের পাশাপাশি নিবীর কাজের বিস্তার রয়েছে ভারত, লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশে। তিনি আন্তর্জাতিক ক্যাম্পেইনেও যুক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য Bulgari fragrances। চলতি বছর তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন, “Esha Murder” চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর পাশাপাশি ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত NRB Award–এ International Model of the Year পুরস্কার পেয়েছেন।

নিবীর এ অর্জন বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক অনন্য প্রেরণা হয়ে উঠেছে।

তথ্যসূত্র : TBS News

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...