spot_imgspot_imgspot_imgspot_img

মেঘনা ব্যাংকের নতুন এমডি সৈয়দ মিজানুর রহমান

spot_imgspot_imgspot_imgspot_img

নুজহাত জাহান নিহান
মেঘনা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে মিজানুর রহমান দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। ১৯৯৩ সালে তিনি নোভার্টিসে (পূর্বে সিবা-গেইগি) কর্মজীবন শুরু করেন। এরপর ইয়ংওয়ান ও বেক্সিমকোতে দায়িত্ব পালনের মাধ্যমে শিল্পজগতের অভিজ্ঞতা অর্জনের পর ব্যাংকিং সেক্টরে যুক্ত হন।

ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন।

তিনি দেশ-বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত উন্নয়নমূলক প্রশিক্ষণ উল্লেখযোগ্য। মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাসাবাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা! মাগুরায় আজব কাণ্ড

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল পেয়েছেন মাগুরার এক আবাসিক গ্রাহক। মাগুরা...

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...