ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি গ্রুপ কো. লিমিটেড(Deli Group Co., Ltd.) বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই (ACI)–এর সঙ্গে যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। “Beyond the Ordinary, Beyondthe Boundary” প্রতিপাদ্যে এই নতুন পার্টনারশিপের উদ্বোধন করা হয় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে, বুধবার(২৪ ডিসেম্বর)।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্টেশনারি খাতে সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও উদ্ভাবন বাড়ানোর লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারত্বের সূচনা হলো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনডেলি ইন্টারন্যাশনালের পরিচালক মার্স(Mars) এবং এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ ডাউলা। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক অংশীদার এবং বিভিন্ন খাতের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
এই পার্টনারশিপের আওতায় স্টেশনারি পণ্যে ডেলির আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হবে এসিআই-এর স্থানীয় বাজার সম্পর্কে জ্ঞান এবং দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এর মাধ্যমে শিক্ষার্থী, পেশাজীবী ও সৃজনশীল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক স্টেশনারি সমাধান বাজারে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
পণ্যগুলো কার্যকারিতা, টেকসই মান এবং আধুনিক নকশার ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হবে, যা একদিকে যেমন আন্তর্জাতিক মান বজায় রাখবে, অন্যদিকে স্থানীয় চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে।
ঢাকা, ২৪ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক
দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং বেকার জনগোষ্ঠীর জন্য...
ঢাকা, ২০ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক
গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম...
লিখেছেনঃ মালিহা মেহেজাবিন
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু মূলধন, মানবসম্পদ বা প্রযুক্তি নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। অর্থ...
লেখকঃ আরেফিন রানা পিয়াস
বর্তমান সময়ে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করলেও বাস্তবে...