spot_imgspot_imgspot_imgspot_img

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও হলেন শেখ রকিবুল করিম

লেখকঃ নিশি আক্তার 

ঢাকা ২২ জানুয়ারি ২০২৬ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)-এর অনুমোদনক্রমে শেখ রকিবুল করিম, এফসিএ (FCA), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিয়োগের আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।শেখ রকিবুল করিম ২০১৯ সালে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দেন। 

পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সিনিয়র নেতৃত্বের দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়ে প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স ও গভর্ন্যান্স কাঠামো শক্তিশালী হয়, ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে যায় এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় ১.২৮ কোটি পলিসিধারীতে। এ সময় ব্যাংকাস্যুরেন্স, ডিজিটাল ও মাইক্রোইন্স্যুরেন্স খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়।

গার্ডিয়ান লাইফে যোগদানের আগে তিনি কেপিএমজি বাংলাদেশে অডিট অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গ্রামীণফোন ও বাংলালিংকে তিনি সিনিয়র নেতৃত্বের বিভিন্ন পদে কাজ করেছেন।

তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য। কৌশলগত নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে তার বিশেষ অবদান রয়েছে।

তথ্যসূএ:গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অফিসিয়াল ঘোষণা

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার...