spot_imgspot_imgspot_imgspot_img

করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব

মূল্যস্ফীতির চাপের মধ্যে সীমিত আয়ের করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বর্তমানে এই সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্‌-বাজেট বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন ডিসিসিআই নেতারা। বৈঠকে দেশের বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ খাতের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।

ডিসিসিআইয়ের প্রতিনিধি এ বি এম লুৎফুল হাদি নন-লিস্টেড কোম্পানির করহার ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেন। পাশাপাশি বাণিজ্যিক আমদানিতে আগাম করহার ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর পক্ষ থেকে সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়াতে বহুমুখীকরণের ওপর জোর দেন। তিনি বলেন, শুধু পোশাক খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর করের চাপ কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিসিআই প্রস্তাব দেয়, ছোট ব্যবসার জন্য আলাদা কর কাঠামো চালু করা যেতে পারে, যাতে তাদের জন্য কর প্রদান আরও সহজ ও সহনীয় হয়।

এছাড়া বৈঠকে সিলেট ও নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকেও বিভিন্ন অর্থনৈতিক ও কর-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে...

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...

১০ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বিএসআরএম, ২৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য

ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম (BSRM) প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশের প্রথম ইন্টিগ্রেটেড হট-রোলড ফ্ল্যাট স্টিল উৎপাদন...