spot_imgspot_imgspot_imgspot_img

দুর্নীতি দমনে আলবেনিয়ার ইতিহাসে প্রথম এআই মন্ত্রী নিয়োগ

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ রাহানুমা তাসনিম সুচি 

দুর্নীতি নিয়ন্ত্রণে নিতে অভিনব উদ্যোগ নিয়েছে আলবেনিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা ঘোষণা দিয়েছেন, ‘দিয়েল্লা’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এক ভার্চুয়াল সহকারীকে পূর্ণ মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশ এআইকে মন্ত্রী বানাল।

দিয়েল্লা মূলত অ্যাপলের সিরি বা অ্যামাজনের আলেক্সার মতো একটি ডিজিটাল সহকারী। কয়েক মাস ধরেই এটি আলবেনিয়ার ই-আলবেনিয়া পোর্টাল থেকে নাগরিকদের সরকারি সেবা প্রদানে সহায়তা করে আসছিল। ভয়েস কমান্ড ব্যবহার করে নাগরিকরা সরকারি দপ্তরের প্রায় ৯৫ শতাংশ সেবা পাচ্ছিলেন দিয়েল্লার মাধ্যমে। এবার সেই সেবার পরিধি আরও বাড়িয়ে সরাসরি সরকারি কাজকর্ম ও টেন্ডার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো তাকে।

প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, দিয়েল্লার মূল কাজ হবে সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করা। তিনি বলেন, “আমরা চাই আলবেনিয়ায় সরকারি টেন্ডার শতভাগ স্বচ্ছ হোক। ঘুষ, হুমকি বা স্বার্থের সংঘাত থেকে মুক্ত রাখতে দিয়েল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

আলবেনীয় ভাষায় ‘দিয়েল্লা’ শব্দের অর্থ সূর্য। অনলাইনে তাকে নারীর অবয়বে দেখা যায়, যেখানে তিনি ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে উপস্থিত হন।

আলবেনিয়ার গণমাধ্যমে এ উদ্যোগকে ‘গুরুত্বপূর্ণ প্রশাসনিক রূপান্তর’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি টেন্ডারের মাধ্যমে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও আন্তর্জাতিক অপরাধ চক্রের অর্থ পাচার হয়ে আসছিল। এআইকে এই দায়িত্ব দিলে তা নির্মোহভাবে দরপত্র যাচাই করে প্রকৃত বিজয়ী নির্ধারণ করতে পারবে।

প্রধানমন্ত্রীর মতে, ধাপে ধাপে মন্ত্রীদের কাছ থেকে টেন্ডার নির্বাচনের ক্ষমতা সরিয়ে দিয়ে তা সম্পূর্ণভাবে দিয়েল্লার হাতে তুলে দেওয়া হবে। সরকারের ব্যয় যাতে শতভাগ স্বচ্ছ থাকে, সেটাই এই উদ্যোগের লক্ষ্য।

এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু প্রযুক্তিগত উপকরণ নয়, বরং সুশাসনের সক্রিয় অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করেছে আলবেনিয়া।

তথ্যসূত্র

দ্য গার্ডিয়ান, বিবিসি (যুক্তরাজ্য)

দ্য ডেইলি স্টার, বাংলাদেশ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...