spot_imgspot_imgspot_imgspot_img

করাচি বন্দর ব্যবহারের অনুমতি পেল বাংলাদেশ—বাণিজ্যে আসছে নতুন গতি

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নুজহাত জাহান নিহান

বাংলাদেশ এখন থেকে পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করতে পারবে  এমন ঘোষণা এসেছে দুই দেশের নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে। দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে অংশ নেন জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। বৈঠকে কৃষি গবেষণা, তথ্যপ্রযুক্তি, হালাল ফুড, নৌপরিবহন এবং শিক্ষা খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চাওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশ চাইলে চীনসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে করাচি বন্দর ট্রাস্ট (কেপিটি) ব্যবহার করতে পারবে।

বৈঠক শেষে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘ দুই যুগ পর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের বৈঠকে কৃষি, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও খাদ্য খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “এই বৈঠকের মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে। বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির সম্ভাবনাও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন যে, ভবিষ্যতে নিয়মিতভাবে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনের মাধ্যমে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা হবে।

Source – The Daily Ittefaq

               Shomoy er alo

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...