spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের সাধারণ ভুল ও তার সমাধান

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নুজহাত জাহান নিহান

বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়লেও, সফলতার হার আশানুরূপ নয়। এর অন্যতম কারণ হলো নতুন উদ্যোক্তাদের কিছু সাধারণ ভুল, যা শুরুতেই তাদের পথ আটকে দেয়। 

 পর্যাপ্ত বাজার গবেষণার অভাব

অনেক উদ্যোক্তা শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে ব্যবসা শুরু করেন, অথচ বাজার চাহিদা, প্রতিযোগিতা বা লক্ষ্য গ্রাহকদের আচরণ সম্পর্কে যথাযথ গবেষণা করেন না। পণ্যের চাহিদা না থাকলে বিক্রি হবে না।প্রতিযোগীদের সম্পর্কে অজ্ঞতা তৈরি হয়। এর ফলে প্রোডাক্ট বা সার্ভিস বাজারে সাড়া পায় না।

 দল গঠনে অবহেলা

সঠিক টিম ছাড়া ব্যবসার উন্নয়ন সম্ভব নয়। অনেক উদ্যোক্তা আত্মকেন্দ্রিকভাবে কাজ করতে গিয়ে দক্ষ টিম গঠনে ব্যর্থ হন।

১/ সঠিক দক্ষতা না থাকাঃ  সবাই যদি একই ধরনের কাজ পারেন, তবে ব্যবসার জন্য প্রয়োজনীয় ভিন্ন দক্ষতা যেমন: মার্কেটিং, ফাইন্যান্স, প্রযুক্তি অনুপস্থিত থাকে।

২/ নেতৃত্বের দ্বন্দ্বঃ দায়িত্ব ও ভূমিকা পরিষ্কার না থাকলে কে সিদ্ধান্ত নেবে। 

৩/ বিনিয়োগকারীর আস্থা না পাওয়াঃ দুর্বল টিম থাকলে বিনিয়োগকারীরা বিশ্বাস করতে চান না যে এই টিম বড় সাফল্য আনবে।

কাস্টমার ফিডব্যাককে গুরুত্ব না দেওয়া

কাস্টমার ফিডব্যাকই ভবিষ্যতের জন্য নির্দেশনা দেয়। অথচ অনেকেই ফিডব্যাককে অবহেলা করেন।
সমাধানঃ 

  • নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করুন
  • Google Form বা Facebook Poll ব্যবহার করুন
  • প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিবর্তন আনুন

সব কিছু নিজের হাতে করার চেষ্টা

Decision-making ধীর হয়- যখন উদ্যোক্তা প্রতিটি ছোট-বড় কাজ নিজের হাতে করতে চায়, তখন সময় বেশি লাগে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিলম্বিত হয়। ফলে বাজারের সাথে তাল মেলানো কঠিন হয়ে পড়ে।

কাজের চাপ মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে- দিনের পর দিন সব কাজ নিজের কাঁধে নিয়ে চললে মানসিক ক্লান্তি দেখা দেয়। এতে উদ্যোক্তার সৃজনশীলতা ও উদ্যম কমে যায়।

স্কেল-আপ করা অসম্ভব হয়ে পড়ে- যেকোনো স্টার্টআপের সফলতা নির্ভর করে টিমওয়ার্ক ও সিস্টেম গঠনের ওপর। সব কাজ একা করলে ব্যবসা বড় করা যায় না।

বিশেষজ্ঞ সহায়তা না নেওয়ায় পেশাদারিত্বে ঘাটতি হয়- প্রযুক্তি, মার্কেটিং, আইনি বিষয় বা অ্যাকাউন্টিং, প্রতিটি ক্ষেত্রেই বিশেষজ্ঞের ভূমিকা থাকে। উদ্যোক্তা যদি সব নিজে করতে চায়, তাহলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, যার আর্থিক ক্ষতিও হতে পারে।

সমাধানে কী করতে হবে?

  • একটি পরিষ্কার বিজনেস প্ল্যান তৈরি করুন
  • বিশেষজ্ঞদের পরামর্শ নিন
  • পর্যাপ্ত মার্কেট রিসার্চ করুন
  • প্রতিটি পর্যায়ে ডকুমেন্টেশন রাখুন
  • Legal এবং Tax বিষয়েও সচেতন থাকুন

উদ্যোক্তা হওয়ার যাত্রা সহজ নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, সচেতনতা এবং শিক্ষা থাকলে এই যাত্রা সাফল্যময় হতে পারে। যারা শুরু করতে যাচ্ছেন, তাদের উচিত সাধারণ ভুলগুলো চিহ্নিত করে আগেভাগেই সতর্ক হওয়া এবং অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করা। সফল উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপই হলো ভুল থেকে শেখা।

Startup Ecosystem ২০২৫- কীভাবে বিনিয়োগ পাচ্ছে নতুন স্টার্টআপগুলো

প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্নঃ আমি নতুন উদ্যোক্তা, প্রথমে কী শেখা উচিত?
উত্তরঃ বাজার গবেষণা, বাজেটিং, এবং কাস্টমার ফোকাসড চিন্তাভাবনা শেখা সবচেয়ে জরুরি।

প্রশ্ন: টিম ছাড়াই কি সফল হওয়া সম্ভব?
উত্তরঃ  প্রাথমিক পর্যায়ে একা শুরু করা গেলেও দীর্ঘমেয়াদে দক্ষ টিম ছাড়া টেকসই ব্যবসা সম্ভব নয়।

 প্রশ্নঃ উদ্যোক্তা হতে গেলে কি ব্যবসায় ডিগ্রি থাকা জরুরি?
উত্তরঃ না, তবে মৌলিক ব্যবসায়িক ধারণা থাকা ও শেখার মানসিকতা থাকা জরুরি।

প্রশ্নঃ  নতুন স্টার্টআপ চালু করতে প্রাথমিক কত টাকা প্রয়োজন?
উত্তরঃ এটি ব্যবসার ধরন ও পরিসরের ওপর নির্ভরশীল। তবে সাধারণভাবে ৫০,০০০ – ৫,০০,০০০ টাকার মধ্যে শুরু করা যায়।

প্রশ্নঃ  ভুল থেকে কীভাবে শেখা যায়?
উত্তরঃ প্রতিটি ভুলের পর রিভিউ করা, পরামর্শ নেওয়া এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া শেখার পথ।

তথ্যসূত্র

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...

এলপিজির আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি কমে যাওয়ায় দেশে এই জ্বালানির সরবরাহে টান পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...