spot_imgspot_imgspot_imgspot_img

অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণদের প্রযুক্তি অবদানকে স্বীকৃতি দেওয়ার মহাআয়োজন—ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ২০২৫

লেখকঃ নিশি আক্তার
বর্তমান সময়ে দেশের হাজারো তরুণ আইটি, ব্যবসা ও প্রযুক্তি খাতে কাজ করে নিজেদের দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই তরুণদের অনুপ্রেরণা জোগাতে এবং প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে National Tech Awards 2025

আয়োজক প্রতিষ্ঠান One Way School জানিয়েছে, এ বছরও প্রযুক্তিখাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি, দল ও সংস্থাদের সম্মানিত করা হবে এবং তাদের সফলতার গল্প জনসমক্ষে তুলে ধরা হবে, যাতে অন্য তরুণরাও অনুপ্রাণিত হয়।

ইতোমধ্যে আগ্রহী তরুণরা এই অ্যাওয়ার্ডে অংশগ্রহণের জন্য নমিনেশন ফর্ম পূরণ করতে পারছেন। নিজস্ব কাজের স্বীকৃতি পাওয়ার সুযোগ নিতে আজই নিচের লিংকে ফর্ম পূরণ করা যাবে:
nta.onewayschool.com

আয়োজকদের মতে, এবারের National Tech Awards 2025–এ মোট ১৫টি ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হবে, যার মাধ্যমে দেশের নবীন, উদ্যমী ও উদ্ভাবনী প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়া হবে। ক্যাটেগরিগুলো হলো—
Freelancer, Teen Freelancer, Entrepreneur, Teen Entrepreneur, Freelancing Mentor, Digital Content Creator, Tech Startup, Smart Business, Student Innovation, Women Freelancer, Tech Company, EdTech Company, EdTech Entrepreneur, Woman Icon এবং Photography/Cinematography।
এই ক্যাটেগরিগুলোতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

ইভেন্টটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর ২০২৫, ঢাকার বাংলা একাডেমি, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা প্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং নতুন প্রজন্মের তরুণরা। অংশগ্রহণকারীরা ইভেন্টে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন এবং তাদের কাজকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

One Way School জানিয়েছে, National Tech Awards 2025 শুধু একটি পুরস্কার অনুষ্ঠান নয়—এটি দেশের প্রযুক্তিখাতের তরুণদের অনুপ্রাণিত করার, তাদের অবদানকে সামনে আনার এবং ভবিষ্যতের উদ্যোক্তা ও প্রযুক্তিনেতা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং বিশ্বমানের করে তুলবে।

তথ্যসূত্র: National Tech Awards 2025

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...

আগামী অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য, প্রবৃদ্ধির টার্গেট ১৫%

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে...

সেলফি দিয়েই মিলবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ, কিভাবে পাবেন?

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। নতুন...

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...