spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে আনোয়ার ল্যান্ডমার্কের অথোরাইজড অফিসিয়ালস ও গ্রাহকদের জন্য আকিজবশির গ্রুপের প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্য কেনার সুযোগ আরও সহজ ও বিস্তৃত হবে।

গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে এ এমওইউটি স্বাক্ষরিত হয়। আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফসিউল মাওলা এবং আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড আকিজবশির গ্রুপের প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়ালস পন্য যেমন- আকিজ সিরামিকস, রোসা স্যানিটারি ও বাথওয়্যার, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজবশির গ্লাসসহ একাধিক শীর্ষ ব্র্যান্ডের পন্য অর্ডার দেওয়া, প্রসেসিং ও ডেলিভারি সমন্বয়ে আকিজবশিরের পক্ষ থেকে অধিকতর সহযোগীতা পাবেন। পাশাপাশি চুক্তিতে ক্রেডিট সুবিধা, ওয়ারেন্টি সাপোর্ট এবং ক্যাটাগরি-ভিত্তিক ডিসকাউন্ট সুবিধা রাখা হয়েছে।

আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “এই এমওইউটি শুধুমাত্র পণ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি। যার মাধ্যমে নির্মাণ শিল্পে আরও উন্নত ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহ করা সম্ভব হবে।”

আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের সিইও মোহাম্মদ ফসিউল মাওলা বলেন, “এটি পারস্পরিক আস্থার ভিত্তিতে করা একটি অংশীদারিত্ব। কাঠামোবদ্ধভাবে একসাথে কাজ করে আমরা ধারাবাহিক সেবা ও দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করতে চাই।”

এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের জন্য একটি নতুন সহযোগিতার সূচনা করেছে, যার মাধ্যমে উভয়পক্ষই উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

“আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়নি, পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে যেতে ছুটি নিয়েছি”—দাবি ওমর ফারুক খাঁনের

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ—এমন তথ্য উঠে এসেছে...

ছেঁড়া ও অযোগ্য নোট নিয়ে গ্রাহক হয়রানি বন্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: দেশের সকল তফসিলি ব্যাংককে ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট গ্রহণ এবং বিনিময়ে নিয়মিত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।...

EDF তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা: ব্যবসায়ীদের আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন যে রপ্তানি উন্নয়ন তহবিল (Export Development Fund - EDF) ধাপে ধাপে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে...

দেশের শীর্ষ ব্যবসায়ীরা এক মঞ্চে—৮ম বাংলাদেশ রিটেইল কংগ্রেস

লেখক: নিশি আক্তারঢাকা, ৫ এপ্রিল ২০২৬ । দেশের খুচরা (রিটেইল) খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে আগামী ১৮ এপ্রিল ২০২৬...